Monday, February 23, 2026

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, চঞ্চল কুমার খাঁড়া যে প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন, তাতে উপযুক্ত আইনি বিধি মানা হয়নি। ফলে তাঁর নির্বাচন বাতিল করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে চেয়ারম্যান বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে খবর, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন কাউন্সিলর। তাঁদের অভিযোগ ছিল, নির্বাচনের সময় নির্দিষ্ট নিয়মাবলী ও গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি জানান, নির্বাচন প্রক্রিয়ায় ত্রুটি ছিল। আইনি স্বচ্ছতা বজায় রাখতে বর্তমান চেয়ারম্যানের নির্বাচনটি খারিজ করা প্রয়োজন।

আরও পড়ুন- ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...