Friday, June 26, 2026

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

Date:

Share post:

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই দাউদাউ করে আগুন ধরে যায় গাড়িতে। বরাতজোরে রক্ষা পান চালকসহ বাকি যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাটি ঘটে ১৯ নং জাতীয় সড়কের চান্ডুল এলাকার কুড়মুনা ফ্লাইওভারে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে কলকাতামুখী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কন্টেনারে ধাক্কা মারে। দুই গাড়ির সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় চারচাকা গাড়িটিতে। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন গাড়িতে থাকা তিন আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে কুড়মুনা ফ্লাইওভারের কলকাতামুখী লেন। আরও পড়ুন: সব গলে জল! হিমবাহশূন্য ভেনেজুয়েলার মেরিদা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...