Sunday, April 26, 2026

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

Date:

Share post:

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে দেশের অভ্যন্তরীণ রুটে উড়ানের অনুমতি দিয়েছে। শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেস—এই তিন সংস্থার ওড়ার অনুমোদন পেয়েছে সম্প্রতি।

বৃহৎ বিমান সংস্থাগুলোর বাজার দখল এখনো প্রধানত দুটি সংস্থার হাতে—ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া গ্রুপ। এর মধ্যে ইন্ডিগোর দখল রয়েছে প্রায় ৬৫ শতাংশ। ফলে ইন্ডিগোর কোনো কারণে বিমান বাতিল হলে বিকল্প ব্যবস্থা নেই সাধারণ যাত্রীদের।

ইন্ডিগো সম্প্রতি পাইলটদের নতুন বিশ্রামের নিয়মের কারণে বিপাকে পড়েছে। নতুন নিয়ম অনুযায়ী পাইলটদের সপ্তাহে দুদিনের ছুটি এবং রাতের ফ্লাইটে কড়াকড়ি চালু হয়েছে। যথেষ্ট পাইলট না থাকায় শ’য়ে শ’য়ে ফ্লাইট বাতিল করতে হয়েছে সংস্থাটিকে।

কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, নতুন সংস্থাগুলো বাজারে আসার ফলে যাত্রীদের ইন্ডিগোর ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে প্রতিযোগিতার কারণে টিকিটের দামও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

শঙ্খ এয়ার ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে কাজ শুরু করেছে, আর আল হিন্দ ও ফ্লাই এক্সপ্রেস এই সপ্তাহেই সবুজ সংকেত পেয়েছে। আশা করা হচ্ছে, নতুন সংস্থাগুলোর সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা আরও সহজ, সস্তা ও সুবিধাজনক হবে সাধারণ যাত্রীদের জন্য।

আরও পড়ুন – ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...