Sunday, April 26, 2026

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

Date:

Share post:

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে বোমাবাজি মৃত্যু হয়েছে সিয়াম নামে এক যুবকের। ঢাকায় চার্চ লক্ষ্য করে বোমাবাজিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও টার্গেট করা হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার রাত আটটা নাগাদ নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দরজার সামনে ককটেল বোমা বিস্ফোরণ ( Bomb Blast) হয়। সেই সময় ওই এলাকায় চা খেতে গিয়েছিলেন খুলনার বাসিন্দা সিয়াম (স্থানীয় ডেকোরেটার্স দোকানে কাজ করতেন)। বিস্ফোরণে তিনি প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর বা মাত্রই দ্রুত ভট্টাচ্ছলে পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। বাংলাদেশে হিন্দু টার্গেটের পর এবার কি দুষ্কৃতীদের নিশানায় খ্রিস্টানরা? কেন বিস্ফোরণ ঘটানো হলো তা স্পষ্ট নয়।

 

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...