Sunday, April 26, 2026

১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদাপুত্র, তারেককে ঘিরে উচ্ছ্বাস-বিএনপি সমর্থকদের

Date:

Share post:

বাংলাদেশের ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান (Tarique Rahman returns in Bangladesh)। বৃহস্পতি সকালেই তিনি সিলেট বিমানবন্দরে নামেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে বিমানবন্দর চত্বরে দলীয় নেতাকর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঢাকায় খালেদা পুত্রকে স্বাগত জানাতে অন্তত ৫০ লক্ষ মানুষের ভিড় হবে বলে মনে করা হচ্ছে। এরপর সকালে ১১ টা নাগাদ ঢাকা বিমানবন্দরে তারিখের বিমান অবতরণ করতেই উচ্ছ্বাস কর্মী সমর্থকদের। সেখান থেকেই সোজা হাসপাতালে মাকে দেখতে রওনা দিয়েছেন বিএনপি নেতা বলে খবর। প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে তারেকের প্রত্যাবর্তনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার কি কিছুটা হলেও চাপে পড়তে পারেন, আলোচনা শুরু কূটনৈতিক মহলে।

ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন (election in Bangladesh)। তার আগে তারিখের প্রত্যাবর্তনে পুসি বিএনপি’র কর্মী – সমর্থকেরা। ফ্লেক্স -ব্যানারে সাজানো হয়েছে ঢাকার রাজপথ, তৈরি ৪৮ ফুটের মঞ্চ। সব ঠিক থাকলে বগুড়ায় প্রার্থী হবেন তারেক। নৈরাজ্যের বাংলাদেশে তাঁর সতেরো বছর পর ফিরে আসা কি ভারতের জন্য আদৌ কোন সদর্থক ইঙ্গিত দেবে? এদিন সকালে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমাকে নিয়ে সিলেটে পৌঁছে গেছেন বিএনপি নেতা। সেখানে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওই একই বিমানে ঢাকায় পৌঁছে যান।বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। এদিন বুলেট প্রুফ মার্সিডিজে চেপে তারেক যাবেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের কাছে সংবর্ধনার অনুষ্ঠানস্থলে। ইতিমধ্যেই সেখানে থিক থিক করছে ভিড়। খালেদা জিয়া যে হাসপাতালে ভর্তি আছেন সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...