Friday, June 26, 2026

১৬ বছরেই তবলা শিল্পে খ্যাতি বিশ্বজনীন, সর্বোচ্চ সম্মান পেলেন বাংলার সুমন

Date:

Share post:

মাত্র ১৬ বছর বয়সেই সুর তালের ছন্দে তাক লাগিয়ে দিয়েছেন, তারই সৌজন্য রাষ্ট্রীয় পুরস্কার পেলেন কিশোর তবলা বাদক সুমন সরকার (Suman Sarkar )।তবলা শিল্পে অসাধারণ কৃতিত্ব ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত হল নদিয়ার রাণাঘাটে কিশোর তবলা বাদককে।

শুক্রবার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুমনের (Suman Sarkar )হাতে এই সম্মান তুলে দেন। শিশু ও কিশোরদের জন্য এটাই দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান।সুমন  গত ১৩ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত তবলা শিল্পের সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যেই সে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে ৬২-টিরও বেশি পরিবেশনা উপস্থাপন করেছে।

তাঁর প্রতিভা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে সে ৪৩-টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সংশাপত্র অর্জন করেছে, যার মধ্যে ২২-টিতে তিনি প্রথম হয়েছেন। ভারত–বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিযোগিতা, ডোভার লেন মিউজিক কনফারেন্স এবং জাতীয় কলা উৎসব সহ বহু খ্যাতনামা মঞ্চে সে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে। ন্যাশনাল কলা উৎসবেও সুমন স্বর্ণপদক লাভ করেন।

নিজের সাফল্যকে কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সুমন সমাজের কল্যাণে ব্যবহার করেছে। পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ দিয়ে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য তবলা কিনে দেয় এবং তাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে। এই উদ্যোগকে আরও সুসংগঠিত রূপ দিতে সে প্রতিষ্ঠা করেছেন রানাঘাট হিউম্যানিটিজ এডুকেশন সেন্টার, যেখানে বর্তমানে ৪২ জন ছাত্রছাত্রী সংগীত শিক্ষার সুযোগ পাচ্ছেন।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...