Sunday, June 28, 2026

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

Date:

Share post:

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে রেল দফতরে গিয়েছিলেন। হঠাৎ হৃদরোগে (heart attack) আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। ১ জানুয়ারি ছিল সুখেনের (Sukhen Dey) জন্মদিন।

২০১১ সালে পেশাদার ফুটবল শুরু করেছিলেন সুখেন। আইলিগে তাঁর ক্লাব ছিল প্রয়াগ ইউনাইটেড এফসি (United FC)। ওই বছরেই ১৮ সেপ্টেম্বর ফেডারেশন কাপে চিরাগ ইউনাইটেড ক্লাব কেরলের বিরুদ্ধে অভিষেক। ওই বছর আইলিগেও খেলার সুযোগ পান। ২০১৪ পর্যন্ত সুখেন ছিলেন ইউনাইটেড এফসি-তে। এরপর যোগ দেন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবে। সবুজ-মেরুন জার্সিতে ৩টি ম্যাচ খেলেছিলেন।

আরও পড়ুন : ফেডারেশনের প্রস্তাবে আপত্তি নেই ক্লাব জোটের, আইসএল নিয়ে কাটছে জট

সুখেনের হঠাৎ প্রয়ানে বিস্মিত আইএফএ। শোকপ্রকাশ করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ময়দানের অন্য খেলোয়াড়রাও বিস্মিত সুখেনের প্রয়ানে। ইউনাইটেড স্পোর্টসে খেলার সময় নিজের পারদর্শিতার পরিচয় রাখেন। ইস্টবেঙ্গল-মোহনবাগান কিংবা ডেম্পোর মতো দলকে হারাতে বড় ভূমিকা নিয়েছিলেন। বারাসতে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে আইলিগের ম্যাচে অনবদ্য খেলেছিলেন সুখেন। স্পোর্টিংয়ের জার্সিতে তখন খেলেন ওডাফা ওকোলি। বিদেশি ডিফেন্ডারকে আটকাতে সকলে হিমশিম খেয়েছিল। কিন্তু অনবদ্য খেলেছিলেন সেদিন সুখেন। সেই জিততে না পারলে মোহনবাগান (Mohun Bagan) হয়তো আইলিগ (ILeague) চ্যাম্পিয়ন হতে পারত না।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...