Saturday, June 27, 2026

“রবীন্দ্রনাথ বাংলাভাষার শত্রু, বাংলাদেশের শত্রু!” তুলকালাম বাংলাদেশ

Date:

Share post:

দেশের জাতীয় সঙ্গীত যাঁর লেখা, যাঁর গান গেয়ে স্বাধীন বাংলাদেশ পথচলা শুরু করেছিলেন, তিনিই নাকি বাংলাদেশের শত্রু! সম্প্রতি বাংলাদেশের এক জামায়েতি সভায় বিশ্বকবিকে (Rabindranath Tagore) এক মৌলবি নিকৃষ্টতম ভাষায় অপমান করেছেন। যা শুনে বাংলাদেশ তথা সারা বিশ্বজুড়ে ধিক্কার পড়ে গিয়েছে। সেই ‘মূর্খ মৌলবি’ বিশ্বকবিকে অপমান করে বলেন, “রবীন্দ্রনাথকে মানুষ বলে মনে করি না। ঠাকুর তো হিন্দু মানুষ। রবীন্দ্রনাথ বাংলাদেশের শত্রু, বাংলা ভাষার শত্রু, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু।”

কিন্তু রবীন্দ্রনাথ আসলে হিন্দু ধর্মালম্বী ছিলেন-ই না। ছিলেন ব্রাহ্ম। ঠাকুর পরিবার রবাবর হিন্দুত্ব, ব্রাহ্মণ্যবাদের ভাবনা থেকে বরাবর মুক্তভাবে থেকে এসেছেন। তাঁরা মূর্তি পুজাতেও বিশ্বাস করতেন না। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে খুবই মুক্তামনা মানুষ ছিলেন। সর্বধর্ম সমন্বয় ঘটানোর জন্য রাখি বন্ধন উত্‍সবের আয়োজন থেকে আরও নানা সমাজে উদরতার কাজ করেছেন। মৃত্যুর এত বছর পরেও যার গান কবিতা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সেই বিশ্বকবিকেই এভাবে অপমান! আরও পড়ুন: শান্তির বার্তা দিয়ে বাংলাদেশ বিদ্বেষ নিয়ে মুখ খুললেন জয়া

এই ঘটনা সামনে আসার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ওসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশ জ্বলছে রোষের আগুনে। উদীচী ও ছায়ানটের মত সাংস্কৃতিক সংস্থা লুঠপাট ও ভাঙচুরের মত ঘটনাও সামনে এসেছে। হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তচিন্তার উপর আঘাত হানছে মৌলবাদীরা। বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদী কিছু মানুষ ভারতবিদ্বেষী চিন্তাভাবনার বিষ ছড়াচ্ছে। যেভাবে রবীন্দ্রনাথের মত বিশিষ্ট মানুষের উপর আক্রমণ করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না বলেই মত দিয়েছেন কূটনৈতিক মহল।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...