Saturday, February 28, 2026

১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেখান: ৩১ তারিখ দিল্লিতে জ্ঞানেশ কুমারের কাছে দাবি জানাবেন অভিষেক

Date:

Share post:

১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সি? তালিকা দেখান ৩১ তারিখ দিল্লি গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে জবাব চাইবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেটা দিতে না পারলে কমিশন অফিস ঘেরাও করা হবে। শনিবার সাংবাদিক বৈঠকে SIR নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) তুলোধোনা করলেন অভিষেক। স্পষ্ট জানালেন, বাংলার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চলছে। অভিষেকের কথায়, ওরা এসআইআর করছে, বাংলার মানুষ এফআইআরে জবাব দেবে। পাশাপাশি নতুন বছরের শুরুতেই নতুন কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

SIR শুনানি পর্বের প্রথম দিনেই সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) সঙ্গে দেখা করে জবাব চাইবেন, কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? শুধু তাই নয়, এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকাও চাইবেন তিনি। না দিলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেনাপতি।

এসআইআরের বিভিন্ন অসংগতি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক। বাংলায় প্রচুর বাংলাদেশী ও রোহিঙ্গা রয়েছে- বিজেপি নেতাদের এই অভিযোগের পাল্টা ৫৮ লক্ষ ২০ হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার তালিকা প্রকাশের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

লজিক্যাল ডিসক্রিপ্যান্সি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো থাকেন অভিষেক। তাঁর কথায়, “লজিক্যাল ডিসক্রিপ্যান্সি আছে বলে একটা লিস্ট ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার কোনও প্রমাণ নেই। ১ কোটি ৩৬ লাখ মানুষের নামের পদবিতে গোলমাল আছে বলছিলেন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, ”১৬ ডিসেম্বর ওরা বলে দিল অসঙ্গতি রয়েছে। ওদের কাছে কোন জাদুকাঠি রয়েছে যে, ৮০ হাজার বিএলওকে দিয়ে সাত কোটি ডেটা একদিনে যাচাই করে দিল। অসঙ্গতির হিসাব দিয়ে দিল।” এই সংক্রান্ত তালিকা প্রকাশ না করতে পারলে নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে হবে বলেও সাফ জানান অভিষেক।

রীতিমতো তথ্য তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এসআইআরে বাংলায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। তামিলনাড়ুতে ৭,৭৫ কোটি জনগণের মধ্যে ৫৭.৩০ লক্ষের নাম বাদ গিয়েছে। শতকরা হিসাবে ১২.৫ শতাংশ। গুজরাটে ৯.৯৫ শতাংশ হিসাবে ৬০.৪১ কোটি মানুষের নাম বাদ গিয়েছে। ছত্তিশগড়ে ৩.১২ লক্ষ। শতকরা হিসাবে ৮.৭৬ শতাংশ। সিপিএমের কেরলে ৩.৬২ কোটির মধ্যে ২৪.৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ৬.৬৫ শতাংশ হারে নাম বাদ গিয়েছে। বাংলায় ১০.৫ কোটির মধ্যে ৫.৭৯ শতাংশ হারে ৫৮.২০ লক্ষের নাম বাদ গিয়েছে। সুতরাং অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা সব থেকে কম।

spot_img

Related articles

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...

রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা

শনিবার যে কোনও সময়ে প্রকাশিত হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সিইও দফতরের তরফে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে সেই...