Tuesday, June 9, 2026

৩৯ দিনেই বাংলাদেশের ভাঁড়ার থেকে শেষ হয়ে যাবে কন্ডোম! তারপর…

Date:

Share post:

বাংলাদেশে ফুরিয়ে আসছে কন্ডোম (Condom)। হাতে আর মাত্র ১মাস ৯ দিন, তারপর কী হবে? উত্তর নেই কারোর কাছে। বাংলাদেশের অরাজকতা আর অস্থির পরিস্থিতির কারণে নাকি অর্থের অভাব এবং কর্মীদের সংকটে ভুগছে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা সংক্রান্ত কর্মসূচি। সুতরাং যেখানে কোনও ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মসূচিই নেই সেখানে তো বাংলাদেশের মানুষ নিজেরাই কর্মে ব্যস্ত। তার জেরেই এবার কন্ডোমের ভাঁড়ারে টান। হিসেব কষে দেখা গেছে আগামী বছরের গোড়ার দিকে কমপক্ষে এক মাস কন্ডোম জোগাড় করতে পারবে না সরকার। ফলে জন্মহার যে লাফিয়ে বাড়বে তা তো বেশ বোঝাই যাচ্ছে। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে পাওয়া এই খবর মুহূর্তে ভাইরাল হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে যে জাতীয় সমীক্ষা চালানো হয়েছে তাতে দেখা গেছে জন্মনিরোধক ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে গেছে। আর পঞ্চাশ বছরে প্রথমবার মোট জন্মহার বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে যেখানে মোট জন্মহার ২.৩ ছিল, সেটা এবার বেড়ে ২.৪-তে ঠেকেছে। কন্ডোমের ব্যবহার কমে যাওয়া এবার যে এই পরিসংখ্যান আরও বাড়বে তা বলাইবাহুল্য।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...