Saturday, February 28, 2026

জামিনের আবেদন খারিজ, জেল হেফাজতের সময়সীমা বাড়ল শতদ্রুর

Date:

Share post:

যুবভারতী ক্রীড়াঙ্গনে ও বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের(Shatadru Dutta )১৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ এদিন শেষ হয়। ফের তাঁকে বিধাননগর আদালতে তোলা হলে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

রবিবার আদালতে প্রবেশ করার সময়ে শতদ্রুর(Shatadru Dutta)ডান হাতে দেখা যায় গীতা। গম্ভীর মুখে তিনি এগিয়ে যান আদালতে। মেসি ইভেন্টে চরম বিশৃঙ্খলা কাণ্ডে তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এদিন সরকারি আইনজীবীদের তরফে জানানো হয়, শতদ্রু প্রভাবশালী হওয়ার কারণে তাঁকে জামিন দেওয়া উচিত নয়। দীর্ঘ সওয়াল জবাবের পর খারিজ হয়েছে জামিনের আবেদন। শতদ্রুকে ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,  ১২ তারিখ পুলিশের সঙ্গে চুক্তির আগেই স্টেডিয়ামে খাবরদাবার সরবরাহ নিয়ে আগেই চুক্তি হয়েছিল। রবিবার শুনানিতে সরকারি আইনজীবী আদালতে দাঁড়িয়ে উল্লেখ করলেন যে এই ঘটনা পূর্বপরিকল্পিত। তাঁর পেছনে রয়েছেন না কি শতদ্রু দত্তই। মেসির অনুষ্ঠান দেখার জন্য ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল।

গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। সেদিনই বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রুকে গ্রেফতার করা হয়। এর আগে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পাশাপাশি শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...