Wednesday, April 29, 2026

বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার একদিনের দল(ODI Team) নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে(ODI Team) বেশ কিছু পরিবর্তন হতে পারে। প্রথমত চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমান গিল। তার ফলে  যশস্বী জয়সওয়াল বা রুতুরাজ গায়কোয়াড়কে। গিল ফিরলেও শ্রেয়স আইয়ারের এই সিরিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা কম।

বিসিসিআই সূত্রে খবর, পন্থের এক দিনের দল থেকে বাদ পড়া এক প্রকার নিশ্চিত। ঋষভ পন্থ শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এবার নিউজিল্যান্ড সিরিজে তাঁকে স্কোয়াড থেকেই বাদ দিতে পারে বোর্ড।

একদিনের দলে উইকেটরক্ষক কেএল রাহুল। তাঁর বিকল্প হিসাবে ফেরানো হতে পারে ঈশান কিষাণকে। দক্ষিণ আফ্রিকায় গিল এবং আইয়ার অনুপস্থিত থাকায়, কেএল রাহুল ওডিআই দলের দায়িত্ব নেন এবং ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছিলেন। এখন গিল দলে ফিরে আসায়, নিউজিল্যান্ড সিরিজের জন্য নেতৃত্ব কাঠামো তার মূল রূপে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। ওই সিরিজে ফের বিরাট কোহলি ও রোহিত শর্মার খেলা নিশ্চিত। বোলিং বিভাগে বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...