Sunday, March 1, 2026

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডিসেম্বরের গোড়া থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন অভিষেক। এর আগে বজবজের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সোমবার, বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। কথা বলেন, উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নেন। 

সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু থেকে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবারের মতো দ্বিতীয়বারের এই স্বাস্থ্য শিবিরেও (Health Camp) শুরু থেকে উপচে পড়া ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সংসদীয় এলাকার সব স্তরের মানুষ। এদিন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন করেন অভিষেক। বিকেল সাড়ে তিনটে নাগাদ রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। তার পরে যান পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে সেবাশ্রয় ২-এর ক্যাম্প পরিদর্শনে। 

প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পরে এবারেও ‘সেবাশ্রয় ২’ শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও। ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছেন। বিরোধী রাজ্যগুলি অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। 

এদিন ‘সেবাশ্রয় ২’ শিবিরের বাইরে উপচে পড়ে ভিড়। প্রিয় নেতাকে একঝলক দেখতে, একবার হাত মেলাতে উদ্বেল হয়ে ওঠেন স্থানীয়রা। অভিষেকও কাউকে নিরাশ করেননি। অটোগ্রাফ থেকে সেলফি- সবার আবদার মিটিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা। 

spot_img

Related articles

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...

‘পঞ্চায়েত’-এর গল্পকেও হার মানায় বাস্তব, এমবিএ ডিগ্রি ফেলে গ্রামের ধুলোয় ‘শেরনী’

অনুষ্ঠান শুরুর আগে যখন স্পিকারে বেজে উঠল আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই চেনা সুর, তখন সভাগৃহে...

ইজরায়েল-ইরান যুদ্ধে নিহত খামেনেই, ‘কাপুরুষোচিত’ হামলা বলল তেহরান

একের পর এক মিসাইল আক্রমণ, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah...