Wednesday, June 24, 2026

কমিশনের নির্দেশ মতো কেন নয় বয়স্কদের শুনানি! SIR পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সি মুরুগন

Date:

Share post:

এসআইআর নিয়ে বঙ্গে মানুষের ভোগান্তির আর শেষ নেই। শুনানির সঠিক ব্যবস্থা না থাকার ফলে বারবার হয়রানির অভিযোগও তুলেছেন অনেকে। সোমবার এসআইআর সংক্রান্ত একটি শুনানি কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়েন স্পেশাল রোল অবজারভার সি. মুরুগন (Special Roll Observer C Murugan)। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর গাড়িতে হামলা করে কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মাগরাহাটে।

অভিযোগ ওঠে, কমিশন বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি গিয়ে শুনানি করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না। এসআইআরের শুনানির নামে সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে অনেকেই সমস্যায় পড়ছেন। ক্ষুব্ধ জনতার অভিযোগ, বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও কেন তাঁদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা হচ্ছে। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উচিত ছিল বয়স্কদের জন্য বাড়িতে শুনানির ব্যবস্থা করা। আরও পড়ুন: এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে

পাশাপাশি এসআইআর সংক্রান্ত শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ভোটারদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন বিএলএ-২ প্রতিনিধিদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা নিয়েও শুরু হয় প্রতিবাদ। সেই সময় স্কুলের হেয়ারিং সেন্টারের ভিতরে নথিপত্র যাচাইয়ের কাজ করছিলেন মুরুগন। সেখান থেকে গাড়ি করে বাইরে বেরোতেই বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে হামলা করে বলে অভিযোগ। শেষে পুলিশ গিয়ে ঘটনা সামাল দেয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...