Friday, May 1, 2026

আর সহ্য হচ্ছে না! প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করতেই হবে: গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

এসআইআর-এ হয়রান বাংলার মানুষ। গত এক মাসে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বা আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মঞ্চ থেকে গর্জে ওঠেন তিনি। বলেন, “এসব আর সহ্য হচ্ছে না”।

মুখ্যমন্ত্রী জানান, গত এক মাসে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু বা আত্মহত্যা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তাঁর কথায়, “এসব আর সহ্য হচ্ছে না”। মা দুর্গার কাছে মানুষের মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনার কথাও জানান মুখ্যমন্ত্রী। বলেন, ”মা দুর্গাকে বলব, মনুষত্ব বাঁচিয়ে দাও। অশুভ শক্তির বিনাশ কর। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এক মাসে ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এটা আর সহ্য হচ্ছে না।”

এর পরেই গর্জে উঠে মমতা বলেন, “ধৈর্য ধরছি, সহ্য করছি। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। বাংলার মানুষ মাথা নত করে না।” গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই তাঁর সরকারের মূল লক্ষ্য-বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করতেই হবে। যত বাধাই আসুক, সেই লড়াই চলছে এবং চলবে।” আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর, ঘোষণা মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও

ক্ষুব্ধ মমতা বলেন, বাংলায় কথা বললেই বলছে, বাংলাদেশি। বলছে, হোটেলে জায়গা হবে না। বাংলায় থেকে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে হবে? নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক! প্রশ্ন মমতার।

Related articles

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ...

হিমন্তের ঘৃণাভাষণ ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নেতিবাচক: তলব দূতাবাস কর্তাকে

ভোটে জিততে কোনও ধরনের হিংসার পথে হাঁটতেই বাকি রাখেননি অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কখনও বাংলাদেশ, কখনও ভারতেরই...

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের...

ফের স্ট্রং রুমের কাছে শুধু বিজেপি! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সরব শশী পাঁজা

বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে...