Thursday, April 30, 2026

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্য সংখ্যালঘু কমিশন

Date:

Share post:

হিজাব-বিতর্ক খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্য সংখ্যালঘু কমিশনের (state minority commission) ফুল বেঞ্চ পৌঁছবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) । দুপুর ১২টার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার (Saswati Halder) নিজের বক্তব্য জানিয়ে একটি রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

প্রসঙ্গত, গত সোমবার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পরীক্ষার সময় দুই ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়। এই নিয়ে উত্তাল হয় সমাবর্তনের মঞ্চ। পড়ুয়াদের একাংশের প্রতিবাদ শুরু হয়। তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেটাতে আছেন বিশ্ববিদ্যালয়ের এসটি, এসসি সেলের চেয়ারপার্সন অধ্যাপক সুবর্ণ কুমারের দাস, একটি স্কুলের প্রধান শিক্ষক তথা বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে রাজ্যপালের প্রতিনিধি কাজি মাসুম আখতার। কমিটির প্রধান সৈয়দ তানভির নাসরিন এই বিষয়ে জানিয়েছেন, মঙ্গলবার সংখ্যালঘু কমিশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। তদন্ত কমিটির কাজ দ্রুত শুরু হবে। বিভাগীয় প্রধান শাশ্বতী হালদার রিপোর্টে জানিয়েছেন চেকিং সব ছাত্রছাত্রীর জন্য হয়েছে। এমনকী হিজাব খোলার বা সরানোর জন্য ওই দুই ছাত্রীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। চেকিংয়ের সময়ে দু’জন অন্য পড়ুয়ার থেকে টুকলির সরঞ্জাম পাওয়া যায় বলেও জানান তিনি।

 

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...