Friday, May 1, 2026

‘হোক কলরব’ সংলাপে বাংলার বিপ্লবীকে অপমান! রাজের নতুন ছবির টিজারে বিতর্ক

Date:

Share post:

নতুন বছরে বড়পর্দায় নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বড়দিনে মুক্তি পেয়েছে তার টিজার। সিনেমার নাম ‘হোক কলরব’ (Hok Kolorob)। এ ছবি যে পুলিশ বনাম ছাত্র বিক্ষোভের গল্প তুলে ধরবে তার আভাস মিলেছে প্রথম ঝলকে। কিন্তু তার সঙ্গে জুড়েছে বিতর্কও। সিনেমায় আইপিএস অফিসারের ভূমিকায় ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। টিজারের এক দৃশ্যে উর্দি গায়ে অভিনেতাকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” ব্যাস এখান থেকেই বিতর্ক শুরু। অনেকের মতে এই সংলাপের মধ্যে দিয়ে বাংলার বিপ্লবীকে অপমান করেছেন রাজ! জোর আলোচনা টলিপাড়া থেকে নেটভুবন সর্বত্র।

আজ থেকে প্রায় এগারো বছর আগে ঠিক যে শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সেই স্লোগানকে এবার সিনেমার টাইটেলে ব্যবহার করেছেন বিধায়ক- পরিচালক। আগামী ২৩ জানুয়ারি মুক্তি ভাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Gangopadhyay) প্রযোজিত ‘হোক কলরব’। ছাত্র রাজনীতির গল্প নিয়ে যতটা উন্মাদনার পারদ চড়েছিল, এক সংলাপের বিতর্কে পুরো ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নিয়েছে। যাঁর মুখে এই ডায়লগ সেই শাশ্বত এই দিয়ে বিস্তারিত মন্তব্যে নারাজ। তাঁর কথায়, চিত্রনাট্য অনুযায়ী পরিচালক তাঁকে যেটা করতে বলেছেন তিনি সেটাই করেছেন বা বলেছেন। অগত্যা পরিচালক মশাইয়ের যুক্তিটাও শোনা দরকার। কিন্তু তিনি (Raj Chakraborty) ফোনে সাড়া দিচ্ছেন না। রাজপত্নীর সঙ্গেও কোনভাবে যোগাযোগ করা যাচ্ছে না।

কেউ প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের মৌনতা নিয়ে, কেউ আবার বলছেন বাংলা সংস্কৃতিকে অপমান করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। দেশের জন্য হাসিমুখে ফাঁসির দড়ি পরেছিলেন ক্ষুদিরাম বোস। আর সেই বঙ্গমণীষীর নাম জড়িয়ে বাংলা সিনেমাতেই এহেন সংলাপ, মেনে নিতে পারছেন না অনেকেই। এর আগে রাজের ‘প্রলয়’ ও ‘আবার প্রলয়’ সিনেমায় দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে শাশ্বতর মুখ দিয়ে অনেক রগরগে ডায়ালগ বলানো হয়েছে। তাতে দর্শক বেশ মজাই পেয়েছেন। কিন্তু এবার ‘ক্ষুদিরাম’ নাম জড়িত থাকায় বিষয়টা বিতর্কের আকার নিয়েছে। পরিচালক মশাই (Raj Chakraborty) এই বিষয়ে কিছু বলেন কি না এখন সেটাই দেখার।

 

Related articles

স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ, ১৬৩ ধারা জারি নগরপালের

কলকাতা শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর জানিয়ে দেওয়া...

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...

১২ ঘণ্টা আগে ভোট ঘোষণা! দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে পুণর্নির্বাচন শনিবার

প্রাথমিকভাবে রাজ্যের ১৫ বুথে পুণর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনও পুণর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে...

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...