Tuesday, May 5, 2026

রাজ্যস্তরের লিগে বাড়ছে জনপ্রিয়তা, ভারতীয় ফুটবলের কঠিন সময়ে দিশা দেখাবে BSL?

Date:

Share post:

বছর শেষেও আইএসএল নিয়ে অচলাবস্ত কাটল না। দেশের সর্বোচ্চ লিগ নিয়ে খুব ক্ষীণ একটা আশার আলো  দেখা যাচ্ছে। কিন্তু লিগ কবে শুরু হবে কী ফর্ম্যাটে হবে এই সব কিছু নিয়েই রয়েছে চূড়ান্ত ধোঁয়াশা। হয়ত লিগ একটা হবে কিন্ত সেটা আগের মতো হবে না। সীমিত পর্যায়ের একটা প্রতিযোগিতা হবে, কিন্ত সেটা আগের মতো আর্কষণীয় হবে না।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম আয়োজিত কনক্লেভ ট্রেইলব্লেজার্স ৪.০(Trailblazers 4.0 Conclave) এই প্রসঙ্গে আলোচনা হবে।     কিছু না হওয়ার থেকে একটা লিগ হলে সেটা ভারতীয় ফুটবলের জন্য উপকারী হবে। কোচ থেকে ফুটবলার থেকে ফুটবলের সঙ্গে যুক্ত সবার উপকার হবে।তারা একটি জীবন খুঁজে পাবে।

ভারতীয় ফুটবলের কঠিন সময়ে কিছুটা হলেও অক্সিজেন দিচ্ছে রাজ্য স্তরের লিগ গুলি। বর্তমান সময়ে রাজ্য ফুটবল সংস্থা এবং বেসরকারি সংস্থার উদ্যোগে বাংলা  ও কেরলে চলছে লিগ। বাংলায় শ্রাচির(Srachi) উদ্যোগে চলছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)।যেখানে  ভূমিপুত্ররা খেলার সুযোগ পাচ্ছেন, অনেক মানুষ দেখতে আসছেন। পাশাপাশি কেরলেও  একই দৃশ্য দেখা যাচ্ছে।

 

কেরালায়, প্রতিটি খেলায় গড়ে ২৫,০০০ এরও বেশি দর্শক উপস্থিতি ছিল এবং এটি একটি বিস্ময়কর পরিসংখ্যান। বেঙ্গল সুপার লিগ (Bengal Super League) প্রমাণ করে যে রাজ্যে জেলা স্তরে ফুটবলের  দর্শক রয়েছে এবং আমাদের এটি ভালোভাবে করতে হবে।

এই কনক্লেভে  “ভারতীয় ফুটবলের জন্য রাজ্য লিগই কি এগিয়ে যাওয়ার পথ” এই শীর্ষক বিষয়ে আলোচনা হবে। প্যানেলে একজন প্রশাসক, একজন বিখ্যাত ফুটবলার, বিএসএলের পরামর্শদাতা বা স্কাউট হিসেবে যুক্ত একজন ফুটবলার, প্রমোটার, শ্রাচির প্রতিনিধি এবং কেরল সুপার লিগের একজন দলের মালিক থাকবেন।

এই ধরনের লিগ কি ফুটবলের বাস্তুতন্ত্রকে শক্তিশালী করতে পারে এবং ফুটবলকে নতুন করে উৎসাহিত করতে পারে? আমরা কি নতুন প্রতিভার আবির্ভাব দেখতে পাব? দেশের সর্বোচ্চ লিগ সবকিছু ঠিক হয়ে গেলে, এই টুর্নামেন্টগুলি কি ক্লাবগুলির জন্য সাপ্লাই লাইন হতে পারবে? এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা হবে। আগামী মার্চ মাসে এই কনক্লেভ অনুষ্ঠিত হবে।

Related articles

‘সিজারস ব্যারিকেড’ উঠল মমতার বাড়ির গলির সামনে থেকে!

‘সিজারস ব্যারিকেড’ উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলির সামনে থেকে। বিধানসভা নির্বাচনেক ফল প্রকাশের ২৪...

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...