Saturday, May 2, 2026

ইংরেজির ভয় কাটাতে বিশেষ কর্মশালা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Date:

Share post:

বাংলা মাধ্যমের পড়ুয়াদের মধ্যে ইংরেজি নিয়ে একটা ভীতি দেখা যায়। এমনকী তাদের ইংরেজির দক্ষতাও বেশ কিছু কিছু ক্ষেত্রে কম থাকে। যদিও বাম আমলে ইংরেজির যে পাট চুকে গিয়েছিল ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেই চিত্র পাল্টে গেছে। এবার বাংলা মাধ্যমের পড়ুয়াদের ইংরেজিতে আরও সাবলীল করতে এক কর্মশালার আয়োজন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিদ্যাসাগর ভবনে ২০০০ পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন দু’ভাগে ২০০ জন করে পড়ুয়াকে ইংরেজির বিশেষ ক্লাস করানো হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, একাদশ শ্রেণিতে যাঁদের দ্বিতীয় ভাষা বাংলা তাঁরা এই ক্লাস করার সুযোগ পাবে। ইংরেজিতে ভয় কাটাতে এই বিশেষ পদক্ষেপ করছে শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার কিছু অংশের স্কুল পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। ধাপে ধাপে সমস্ত জেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে ডাইনি অপবাদে কুপিয়ে খুন দম্পতি! পোড়ানো হল ঘরও

Related articles

ICC Womens T20 WC: ঘোষিত ভারতীয় মহিলা দল, সুযোগ পেলেন কারা? রইল তালিকা

ঘোষিত হল ২০২৬ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) ভারতীয়(India) দল। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর...

ঘুষের টাকা ইঁদুরের পেটে! সরকারি আধিকারিকে জামিন দিল শীর্ষ আদালত

ঘুষের মামলায় বাজেয়াপ্ত করা টাকা নাকি আর নেই। তদন্তকারীদের দাবি সেই টাকা উদরস্থ করেছে মুষিককুল। এমনই অদ্ভুত ব্যাখ্যা...

২৯ কিমি সাঁতরে পার! পক প্রণালী পেরিয়ে বিশ্বরেকর্ড রাঁচির ঈশাঙ্কের

মাত্র সাত বছর বয়সেই অবিশ্বাস্য কীর্তি রাঁচির (Ranchi) ছোট্ট সাঁতারু ঈশাঙ্ক সিং (Swimmer Ishank Singh)। শ্রীলঙ্কা (Srilanka) থেকে...

অভিষেকের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেল আলিফা-রায়না!

আট মাসের যমজ জন্মান্ধ শিশুকন্যার দৃষ্টি শক্তি ফিরল। সৌজন্যে সেবাশ্রয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে...