Sunday, June 14, 2026

সম্পত্তি-বিবাদ, ভাইয়ের হাতে খুন ভাই: গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

সম্পত্তি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল ৫৫ বছরের প্রৌঢ়কে। খাস কলকাতায় সম্পত্তি নিয়ে বিবাদ এতটাই চরমে পৌঁছয় দুই জয়সওয়াল ভাইয়ের মধ্যে, যে দাদাকে ধাক্কা মেরে ফেলে দিতেও দ্বিধা করেনি ভাই, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনায় অভিযুক্ত ধীরাজ জয়সওয়ালকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ (Park Street Police)।

মল্লিকবাজার (Mullickbajar) এলাকায় প্রায় ৪০ বছর ধরে পরিবারের সঙ্গে থাকতেন মৃত নীরজ জয়সওয়াল। অন্যদিকে এই তিন ভাইয়ের আরেকটি শরিকি বাড়ি আছে উত্তর কলকাতার কৈলাস বসু স্ট্রিট এলাকায়। সেখানে ধীরাজ জয়সওয়াল ও তাঁদের ছোটভাই থাকতেন। মল্লিক বাজারের বাড়িটা দাদা দখল করে নেবে এমনটাই ভেবেছিল ধীরাজ। মঙ্গলবার তাই নিয়ে প্রকাশ্য রাস্তায় দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি হাতাহাতি অবধি পোঁছে যায়। সেইসময় হঠাৎই দাদাকে ধাক্কা মারে ধীরাজ জয়সওয়াল, এমনটাই অভিযোগ। আর সেই সময় ধাক্কা সামলাতে না পেরে মাটিতে ছিটকে পড়েন নীরজ।

আরও পড়ুন : বিজেপি শাসিত রাজ্যে ডাইনি অপবাদে কুপিয়ে খুন দম্পতি! পোড়ানো হল ঘরও

সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। তাঁকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপরই পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পরে ধীরাজ জয়সওয়ালকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক দল যায়। সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে তারা।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...