Sunday, May 3, 2026

মৃত্যুতে অভিযুক্ত জ্ঞানেশ: FIR-এর তদন্তের ‘হুঁশিয়ারি’ নির্বাচন কমিশনের!

Date:

Share post:

নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর ঘোষণায় রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে কেউ ভোটার, কেউ বিএলও। মৃত্যুতে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar, CEC), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের (Manoj Agarwal, CEO) বিরুদ্ধে। মৃতদের পরিবারকে কোনও উত্তর দিতে না পেরে এবার অভিযোগের তদন্তে নামছে নির্বাচন কমিশন, বিবৃতি জারি করে জানালো সিইও দফতর (CEO, West Bengal)।

সম্প্রতি পুরুলিয়ায় এক ব্যক্তি এসআইআর-এর শুনানিতে (SIR hearing) ডাক পাওয়া আত্মহত্যা করেন। তাঁর পরিবার সিইসি জ্ঞানেশ কুমার ও সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর আগেও এক বিএলও-র মৃত্যু নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয় এই দুই আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ নিয়ে নীরব ছিল নির্বাচন কমিশন। এবার এই সব অভিযোগকে সাজানো, পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে রাজ্যের সিইও দফতর।

সিইও দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে দাবি করা হয়েছে, এই ধরনের অভিযোগ পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন ও ২০২৬ সালে এসআইআর (SIR) পরিচালনায় নিজেদের দায়িত্ব পালন করা অধিকারিকদের প্রতি চোখ রাঙানির সামিল। সেই সঙ্গে দাবি করা হয়, ভোট প্রক্রিয়াকে হুমকির মুখে রেখে তা বিপথে চালিত করার এই প্রক্রিয়া অবশ্যম্ভাবীভাবে বিফল হবে।

আরও পড়ুন : ভোটারদের হেনস্থা নিয়ে কমিশনকে কড়া বার্তা, জনস্বার্থ মামলায় হুঁশিয়ারি দেশ বাঁচাও গণমঞ্চের

শুধুমাত্র এখানেই থামেনি নির্বাচন আধিকারিকের দফতর। অভিযোগকারীদের রীতিমত হুমকির সুরে দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরপর এবং সাজানো এই সব অভিযোগের পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে তা খুঁজে বের করতে কোনও পথে তদন্ত বাকি রাখবে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জনস্বার্থে কাজ করছে, এমন দাবি করার পরেও মৃত্যু নিয়ে কোনও ধরনের দুঃখপ্রকাশের বার্তা সেই বিবৃতিতে নেই। শুধুমাত্রই অভিযোগের তীরে এসে পিঠ বাঁচানোর চেষ্টা সিইও-র বিবৃতিতে।

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...