Thursday, June 11, 2026

ভোটারদের হেনস্থা নিয়ে কমিশনকে কড়া বার্তা, জনস্বার্থ মামলায় হুঁশিয়ারি দেশ বাঁচাও গণমঞ্চের

Date:

Share post:

এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কীসের? কোন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছেন আপনারা? কোনও নিয়মনীতির বালাই নেই। যখন-তখন যা ইচ্ছে সার্কুলার জারি হচ্ছে। ৯০, ১০০ বছরের মানুষকে শুনানিকেন্দ্রে তলব করা হচ্ছে। ছাড় মিলছে না অসুস্থদেরও। মানবিকতার বালাই নেই। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। শুনানির জন্য তাড়াহুড়ো না করে আরও সময় বাড়াতে হবে। একই সঙ্গে আরও মানবিক হতে হবে নির্বাচন কমিশনকে।

এসআইআরের শুনানি নিয়ে ভোটারদের লাগাতার হেনস্থার প্রতিবাদে বুধবার কমিশনের সিইও দফতরে গিয়ে তাঁর কাছে এই আবেদন জানাল দেশবাঁচাও গণমঞ্চ। সিইও-র সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে গণমঞ্চের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, একজনের পা কাটা গিয়েছে, তাঁকেও ডাকা হচ্ছে। নব্বই-ঊর্ধ্বদের ডাকা হচ্ছে কেন? কেন এত তাড়াহুড়ো এসআইআর করতে? কিন্তু আমরা দেখলাম কোনও প্রশ্নেই সিইও আমলাতান্ত্রিক যে চেয়ার তার বাইরে যেতে পারলেন না। যখনই উনি যুক্তিতে পারছেন না, তখনই দিল্লি দেখিয়ে দিচ্ছেন। আমরা বলতে চাই, বাংলায় এসআইআর আগেও হয়েছে। কিন্তু এভাবে জোর করে কাউকে দিয়ে কিছু করানো হচ্ছে, এমনটা দেখিনি। আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

পূর্ণেন্দু বসু আরও বলেন, আমরা আবেদন করেছি৷ সময়টা একটু বাড়িয়ে দিন, যাতে মানুষ ঠিকভাবে ভোট দিতে পারে। স্বচ্ছতার সঙ্গে ভোট করানোটা আপনাদের দায়িত্ব, আপনারা সেটাই করুন। কে নাগরিক, কে নয়, সেটা দেখা আপনাদের কাজ নয়। দিল্লির বিজেপি সরকার যেভাবে চলছে, কমিশনও সেভাবে চলছে। এছাড়াও সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সুমন ভট্টাচার্য, অনন্যা চক্রবর্তী, সৈকত মিত্র, নাজমুল হক, বর্ণালি মুখোপাধ্যায়েরা।

আরও পড়ুন – দেশের ‘সবচেয়ে পরিছন্ন শহর’ ইন্দোরে জলবাহিত রোগে মৃত ৭, আক্রান্ত হাজারের বেশি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...