Thursday, June 11, 2026

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী: স্বরাষ্ট্র সচিব জে পি মীনা

Date:

Share post:

মহিলা মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্য পাচ্ছে প্রথম মহিলা মুখ্য সচিব। মনোজ পন্থের মেয়াদ শেষে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) মুখ্যসচিব (Chief Secretary) পদে নিয়োগ রাজ্য সরকারের। তিনিই রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হতে চলেছেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের (Home Secretary) পদে আসতে চলেছেন কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিব জে পি মীনা (Jagdish Prasad Meena)।

মনোজ পন্থের (Manoj Pant) মুখ্যসচিব পদে মেয়াদ গত জুন মাসেই শেষ হয়েছিল। সেই সময় কেন্দ্রের অনুমতিতে ছ’মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়। সেই বাড়তি সময়সীমার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। সূত্রের খবর, ফের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্যসচিব নিয়োগের সিদ্ধান্ত নেন।

এদিকে মুখ্যসচিব পদ ছাড়ার পরেও প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন মনোজ পন্থ। ৩১ ডিসেম্বর নবান্ন থেকে জারি করা পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোজ পন্থকে (Manoj Pant) মুখ্যমন্ত্রীর প্রধান সচিব (Chief Advisor to Chief Minister) হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি মুখ্যসচিব পদমর্যাদায়ই এই দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে বহাল থাকবেন । এই নিয়োগ জনস্বার্থে বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : Happy New Year: নিজের লেখা-সুর করা গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার মুখ্যমন্ত্রীর

বুধবারই নবান্নে দায়িত্বভার গ্রহণ করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তবে মুখ্যসচিবের পাশাপাশি তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, সংসদীয় দফতর ও পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বও সামলাতে হবে।

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...