Thursday, May 7, 2026

নেমে পড়েছি, মাঠ জুড়ে খেলব: শাহ-শমীক সাক্ষাতের পরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক দিলীপের, নাম না করে খোঁচা শুভেন্দুকে

Date:

Share post:

ভোট আসতেই ফের দিলীপ ঘোষকে প্রয়োজন পড়েছে বঙ্গ বিজেপির (BJP)। মাস খানেক আগেও যিনি মোদির সভায় ডাক পাননি, সেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ডেকে ডেকে বৈঠক করছেন অমিত শাহ (Amit Shah) থেকে শুরু করে বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য। আর নতুন বছরের প্রথমদিন সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানালেন, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি।” তবে, দীর্ঘ সাংবাদিক বৈঠকে সেভাবে নামই নিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)।

আদি-নব্যর দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। গেরুয়া শিবির সূত্র খবর, শুভেন্দু-সুকান্ত লবির চাপেই দলে ক্রমশ একঘরে হয়ে পড়ছিলেন দিলীপ ঘোষ। প্রথমে তাঁকে খড়্গপুর থেকে তুলে এনে দুর্গাপুরে প্রার্থী করে হারানো, কোনও সভা-সমিতিতে না ডাকা। এমনকী, মঞ্চে তাঁকে চেয়ার দেওয়া হত না বলে অভিযোগ করেছিলেন দিলীপ (Dilip Ghosh)। দিল্লির নেতা বাংলায় এলে ডাক পেতেন না প্রাক্তন রাজ্য সভাপতি। একবার দুর্গাপুরে মোদির সভায় ডাক না পেয়েও যেতে চেয়েছিলেন দিলীপ। পরে দলের অস্বস্তি এড়াতে সেই পরিকল্পনা বাতিল করেন তিনি। সেই দিনই তাঁকে দিল্লি ডেকে পাঠানো হয়। বিয়ে থেকে শুরু করে রাজ্যের আমন্ত্রণ দিঘার জগন্নাথ মন্দিরের সস্ত্রীক যাওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক- সব কিছু নিয়ে দিলীপ-কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশানা করেছিলেন সুকান্ত-শুভেন্দুরা। অভিমানী দিলীপও ক্রমশ বিজেপিতে সক্রিয় অংশগ্রহণ থেকে দূরে সরেছেন। সরাসরি দলের বিরুদ্ধে আঙুল তুলে বলেছিলেন, জোর করেই তাঁকে খড়্গপুর থেকে সরিয়ে দুর্গাপুরে লড়ানো হয়েছিল।

নির্বাচনের আগে যখন বাংলায় ডেলিপ্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপির জাতীয় নেতৃত্ব তখনও প্রথমে ডাক পাননি দিলীপ। গত মাসেই বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। সেই সভাতেও দিলীপের আমন্ত্রণ ছিল না। কিন্তু চাকা ঘোরে শাহি সফরে। অমিত শাহ বাংলা এসে বুধবার বৈঠক করেন দিলীপের সঙ্গে। ইংরেজি বছরের প্রথমদিন তাঁকে ডেকে কথা বলেন শমীক ভট্টাচার্যও।

বৈঠক শেষে দীর্ঘদিন পর দলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন দিলীপ। বৈঠক করে  বুঝিয়ে দিলেন ছাব্বিশের নির্বাচনে দল আবার তাঁর উপর ভরসা করতে চাইছে। সাংবাদিক বৈঠকে দিলীপ বলেন, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি।”

দলের সংকট বলেই কি তাঁর খোজ পড়েছে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, “আমি সব সময় আছি। মাঠ জুড়ে খেলব। আমি ৬ বছর রাজ্য সভাপতি ছিলাম। পরে অন্য দায়িত্ব সামলেছি। আজ শমীকদার সঙ্গে কথা হয়েছে। দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব।”

এদিনের সাংবাদিক বৈঠকে নাম না করে তা নিয়ে শুভেন্দু অধিকারীকেও বিঁধলেন দিলীপ। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, দলের কর্মীরাও তো তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। উত্তরে দিলীপ বলেন, “দলের কর্মীরা আমাকে কোনওদিন কালো পতাকা দেখায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দলে এসেছে। এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু লোক এসেছে। ওরা এগুলো করেছে। ওরা ঠিক করেছে না ভুল, সেটা আমি বলব না। ওরা থাকবে না চলে যাবে সেটাও জানি না।”

বিধানসভায় প্রার্থী হবেন? উত্তরে দিলীপ জানান, দল চাইলে নিজের কোনও আপত্তির জায়গা নেই। ছাব্বিশে কি হারানো বিজেপি ভালো ফল করবে বিজেপি? এই প্রশ্নে দিলীপ মনে করিয়ে দেন, “কতদিনের লড়াইয়ের পর ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? লড়তে হবে। লোক আসবে, যাবে। কিন্তু আন্দোলন থেকে সরলে হবে না।”

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...