Tuesday, May 5, 2026

ব্যারেটোর দলের বিরুদ্ধে ড্র রয়্যাল সিটির, জিতল কোপা টাইগার্স

Date:

Share post:

জমজমাট শ্রাচি আয়োজিত   বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)।  শুক্রবার ছিল দুটি ম্যাচ।  হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করল হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি ও জেএইচআর রয়্যাল সিটি এফসি। লিগের অন্যতম শক্তিশালী দুই দলের লড়াইয়ে দুর্দান্ত সেভ, বল পোস্টে লেগে ফিরে আসা, দুই দলেরই ফুটবলারের লাল কার্ড দেখা, সবকিছুই ঘটলো, কেবল হলো না কোনো গোল। দলে ফিরেই ম্যাচের সেরা নির্বাচিত হলেন ওয়ারিয়র্সের গোলরক্ষক অভিলাষ পাল।

অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্সকে ৩-১ গোলে হারাল কোপা টাইগার্স।বর্ধমানের হয়ে জোড়া গোল করেন লতিফ, বাকি একটি গোল করেন চিজোবা। বীরভূমের হয়ে গোল করেন মার্শাল। ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে কোপা টাইগার্স। অন্যদিকে ম্যাচ ড্র করেও ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রয়্যাল সিটি। তিন নম্বরে আছে হাওড়া-হুগলি। এদিকে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হাওড়া হুগলির কোচ ব্যারেটো।

Related articles

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...