Thursday, March 5, 2026

মার্চ থেকে এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট! গুঞ্জন ছড়াতেই স্পষ্ট বিবৃতি কেন্দ্রের

Date:

Share post:

২০০০ টাকার নোট আগেই বেপাত্তা হয়েছে, এবার কি ৫০০ টাকার নোট বাতিল করতে চলেছে কেন্দ্র? মার্চ মাস থেকে এটিএমে (ATM) পাঁচশো টাকার নোট মিলবে না বলে গুঞ্জন ছড়াতেই আতঙ্কিত আমজনতা। আসল ঘটনা স্পষ্ট করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ও প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)।

নতুন বছরের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট ভিডিওতে দাবি করা হয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র তরফে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এই মূল্যমানের নোট আর ছাপানোই হবে না। ফলে দেশ জুড়ে উদ্বেগ বাড়তে থাকে সাধারণ মানুষের। গুজব বাড়তেই স্পষ্ট বিবৃতি দিল প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB)। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। RBI-এর তরফে এমন কোনও নির্দেশিকা বা ঘোষণা হয়নি। সাধারণ মানুষকে সতর্ক করে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘৫০০ টাকার নোট বন্ধ করা হয়নি। এটি সম্পূর্ণ বৈধ। কোনও তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় সরকারি উৎস থেকে তা যাচাই করুন।’ আরবিআই-এর তরফেও এই একই কথা জানানো হয়েছে।

 

spot_img

Related articles

ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পিএসসির

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ। ইংরেজি মাধ্যমের হাই মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক...

বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য প্রস্তুত: চ্যালেঞ্জ মমতার

কুণাল ঘোষ বিজেপিকে আমি ছক্কা মারব। বৃহস্পতিবার নিউজ ১৮ বাংলা চ্যানেলের সোজাসাপটা অনুষ্ঠানে সম্পাদক বিশ্ব মজুমদারকে দেওয়া সাক্ষাৎকারে এই...

মেগা ম্যাচের আগে অর্জুনের বিয়েতে গম্ভীর, অতিথিদের জন্য কঠোর নিয়মাবলী

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর(Arjun Tendulkar)। বৃহস্পতিবার মুম্বইয়ে সানিয়া চন্দোকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অর্জুন (Arjun...

অমিত-সম্রাটকে পাশে নিয়ে মনোনয়ন জমা নীতীশের, জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ক্ষুব্ধ তেজস্বী

রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই রাজ্যসভার প্রার্থী হিসেবে ভোটের জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে মনোনয়ন জমা দিলেন...