Saturday, March 7, 2026

তিন মাস পর খুলল রোহিণী রোড! স্বস্তির হাওয়া পাহাড়ে 

Date:

Share post:

প্রায় তিন মাস পর খুলে গেল শিলিগুড়ি থেকে দার্জিলিং ও কার্শিয়াংগামী রোহিণী রোড। দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই গুরুত্বপূর্ণ পাহাড়ি রাস্তা চালু হওয়ায় স্বস্তি ফিরল পর্যটক, স্থানীয় বাসিন্দা, পরিবহণ সংস্থা এবং হোটেল ব্যবসায়ীদের মধ্যে। আপাতত ছোট গাড়ি চলাচলের অনুমতি মিলেছে। ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং ও কার্শিয়াং পৌঁছতে সময় ও দূরত্ব—দুটোই কমল প্রায় ১০ কিলোমিটার।

প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে রোহিণী রোড বরাবরই আকর্ষণের কেন্দ্র। পাহাড়, ঝরনা আর ঘন সবুজে ঘেরা এই পথ বহু বছর ধরেই দার্জিলিং ও কার্শিয়াং যাওয়ার ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত। তবে গত ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির জেরে ভূমিধস নামে। প্রায় ৫০ মিটার রাস্তা ধসে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় রোহিণী রোড। তার পর থেকেই শিলিগুড়ি থেকে কার্শিয়াং বা দার্জিলিং যেতে হলে ১১০ নম্বর জাতীয় সড়ক বা হিলকার্ট রোড ঘুরে যেতে হচ্ছিল। এতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছিল। রাস্তাটি বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষজন এবং পরিবহণ সংস্থার চালকেরা। ট্যাক্সিচালকদের সংগঠন তরাই চালক সংগঠনের তরফে জানানো হয়েছে, রোহিণী রোড খুলে যাওয়ায় পর্যটন এবং পরিবহণ—দু’দিকেই বড় সুবিধা হবে। যাতায়াতের সময় কমবে, খরচও বাঁচবে।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এগজিকিউটিভ অনীত থাপা বলেন, দার্জিলিং ও কার্শিয়াং যাওয়ার ক্ষেত্রে রোহিণী রোড বহু বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত অক্টোবরে ভয়াবহ ক্ষতির পর দ্রুত সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। তার ফলেই আবার যান চলাচল শুরু করা সম্ভব হল।

এই খবরে সবচেয়ে খুশি হোটেল ব্যবসায়ীরা। তাঁদের দাবি, প্রায় তিন মাস ধরে পর্যটক না থাকায় বহু হোটেল বন্ধ ছিল। কর্মচারীরাও কাজ হারিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। রাস্তা খোলার খবর পেয়েই আবার ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। পর্যটক আসার আশায় কর্মচারীরাও ফিরছেন কাজে।

জিটিএ-র পূর্ত বিভাগের ভারপ্রাপ্ত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সোনম লেপচার জানান, আপাতত ছোট গাড়ি চলাচলের জন্যই রোহিণী রোড খোলা হয়েছে। বড় গাড়ি চলাচলের জন্য রাস্তা পুরোপুরি প্রস্তুত করতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে। পর্যটন মরশুমে রোহিণী রোড খুলে যাওয়ায় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা—সবার মধ্যেই স্বস্তি ও খুশির আবহ পাহাড়জুড়ে।

আরও পড়ুন – জোড়াফুল থেকে হাতে ফিরলেন মৌসম! যোগদানের পরেও তৃণমূল সম্পর্কে নেতিবাচক মন্তব্য নয়

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস! বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া

বৃষ্টি (Rain) আসছে বঙ্গে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস...

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাসে শরীর ‘ম্যাসাজ’ প্রধান শিক্ষিকার 

যোগীরাজ্যে শিক্ষাব্যবস্থার (education system in Uttar Pradesh) চূড়ান্ত অবনতি! উত্তরপ্রদেশের (BJP rules state) একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান...

বাংলা ভাগের চক্রান্ত রুখবই! ধর্না মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি

দেশের একাধিক রাজ্যকে ভাগ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ বলি দেওয়ার খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার। এবার তাদের নিশানায়...

ধর্নামঞ্চে মমতার অনুরোধে লড়াইয়ের গান দোলার, সাংস্কৃতিক পরিবেশন ‘জয়ী’ ব্যান্ডের সদস্যদের

এসআইআরের (SIR) মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...