Thursday, May 14, 2026

ভোটার তালিকা সংশোধনে রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র! অনুমোদন নির্বাচন কমিশনের

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র চালুর অনুমোদন দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, রাজ্যের ভৌগোলিক বিস্তৃতি, দুর্গম এলাকা, বনাঞ্চল, ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যের বারোটি জেলায় মোট একশো ষাটটি বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্রে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি নেওয়া যাবে। এই তালিকায় রয়েছে দার্জিলিং, ঝাড়গ্রাম, কালিম্পং, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং জলপাইগুড়ি জেলা। কমিশন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলায় সর্বাধিক ঊনচল্লিশটি এবং আলিপুরদুয়ার জেলায় আটত্রিশটি বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন জেলার প্রস্তাবিত কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে একশো ষাট।

নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই সমস্ত বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে শুনানি প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। কোনও রকম বহিরাগত প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে শুনানি পরিচালনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন। একই সঙ্গে জনপ্রতিনিধিত্ব আইন, ভোটার নিবন্ধন সংক্রান্ত বিধি এবং নির্বাচন কমিশনের সময়ে সময়ে জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও জানানো হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, শুনানির দিনক্ষণ ও কেন্দ্রগুলির অবস্থান সংক্রান্ত সমস্ত তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে আগাম জানাতে হবে। পাশাপাশি জেলা প্রশাসনকে এই নির্দেশাবলির বাস্তবায়ন নিয়মিতভাবে নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুর্গম ও প্রান্তিক এলাকার ভোটারদের যাতে অযথা দীর্ঘ পথ অতিক্রম করে শুনানিতে হাজির হতে না হয়, সেই লক্ষ্যেই এই বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত। এই মুহূর্তে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। প্রশাসনিক মহলের মতে, বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র চালু হলে এই প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ ও অসঙ্গতি দ্রুত এবং স্বচ্ছভাবে নিষ্পত্তি করতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ওড়িশায় বিধায়কের দাদাগিরি! তাণ্ডব বিডিও অফিসে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...