Sunday, May 10, 2026

ভেনেজুয়েলায় ট্রাম্প-আগ্রাসনে সরব তলসিমা: মার্কিন বিরোধী কবিতা পোস্ট

Date:

Share post:

ট্রাম্পের অতর্কিত আক্রমণে আমেরিকার হাতে বন্দী ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। সমঝোতার আড়ালে বারবার আমেরিকার আগ্রাসন যে আর থেমে নেই তা এবার প্রকাশ্যে। এই নিয়ে ফের সরব হয়েছেন কবি-মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন। আমেরিকার আগ্রাসন ও নৃশংসতা নিয়ে লেখা একটা পুরানো কবিতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নিজের স্পষ্ট অবস্থান সম্পর্কে বার্তা দিলেন তসলিমা। বিস্ফোরক কবিতায় তসলিমা (Taslima Nasrin) লিখেছেন, “কবে তোমার লজ্জা হবে আমেরিকা?/ কবে তোমার চেতন হবে আমেরিকা?/ কবে তোমার সন্ত্রাস বন্ধ করবে তুমি আমেরিকা?”

তসলিমা তাঁর কবিতায় সালভাদর, নিকারাগুয়া, চিলি, কিউবা, পানামা, ইন্দোনেশিয়া, কোরিয়া, ফিলিপিন, ইরান, ইরাক, লিবিয়া, মিশর, প্যালেস্তাইন, ভিয়েতনাম, সুদান, আফগানিস্তানের প্রতি হওয়া অন্যায়-নৃশংসতার কথাও তুলে ধরেন। তবে শুধুমাত্র এখন নয়, এর আগেও বাংলাদেশে হাসিনা সরকারের উৎখাত, দিপু দাসের মৃত্যুর মত ঘটনাতে বারবার সরব হয়েছেন এই লেখিকা। আমেরিকাকে নিয়ে এই বিস্ফোরক কবিতা পোস্ট করে তিনি এবারেও অন্যায়ের বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থানকে বুঝিয়ে দিলেন। আরও পড়ুন: SIR শুনানির হয়রানিতে মৃত্যু বৃদ্ধের: অক্সিজেনের নল নাকে শুনানিকেন্দ্রে!

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...