Monday, March 9, 2026

আইপিএল সম্প্রচার বন্ধ করল ইউনুস সরকার, পাকিস্তানের পথেই হাঁটছে বাংলাদেশ!

Date:

Share post:

কূটনীতির লড়াইকে বাংলাদেশ টেনে আনল ক্রিকেট মাঠে।  মুস্তাফিজুর  রহমান( Mustafizur Rahman )ইসুতে এবার যুদ্ধংদেহী মনোভাব নিল মহম্মদ ইউনুসের সরকার। বাংলাদেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখল বাংলাদেশ সরকার(Bangladesh Govt)।

সোমবার বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত সে দেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল(IPL) সম্প্রচার বন্ধ থাকবে।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আইপিএলের প্রচারও। জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউনূস সরকার।

সারা বিশ্বের মতোই বাংলাদেশেও আইপিএল(IPL) অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশেও। কিন্ত ইউনুস সরকারের তুঘলুকি সিদ্ধান্তে আইপিএল দেখা থেকে বঞ্চিত হবেন ক্রিকেটপ্রেমীরা।

শুধু আইপিএল নয় একইসঙ্গে টি২০ বিশ্বকাপেও(T2O World cup) প্রভাব পড়েছে মুস্তাফিজুর ইস্যু।  মুস্তাফিজুর রহমানকে( Mustafizur Rahman )আইপিএল নিলামে দলে নিয়েছিল কেকেআর কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপরই সংঘাত চরমে ওঠে, যার প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে ই-মেল করে জানানো হয় ভারত থেকে তাদের বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য।

এখানেই থেমে না থেকে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর, পাকিস্তানের মতো হাইব্রিড মডেল নুতে পাকে বাংলাদেশও। এর আগে পাকিস্তান যেমন ভারতের সঙ্গে হাইব্রিড মডেল নীতি নিয়েছে তেমনই একই সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশও।

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...

ধর্না মঞ্চ পদকজয়ী অ্যাথলিট, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্না মঞ্চেও মানবিকতার দৃষ্টান্ত রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের আলো থেকে দূরে থাকা সফল মহিলা অ্যাথলিটকে পুলিশের চাকরি দেওয়ার...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫: সার্টিফিকেট নিলেন বাবুল-কোয়েলরা, শিকেয় ছিঁড়ল রাহুলেরও

সার্টিফিকেট পেলেন রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের প্রার্থীরা। সোমবার, বিধানসভা থেকে সার্টিফিকেট নেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক,...

সরকারি হাসপাতালে ঢুকে লিভ-ইন পার্টনারের উপর অ্যাসিড হামলা

ভয়ঙ্কর ঘটনা রাজ্যের সরকারি হাসপাতালে! রবিবার রাতে গুরুগ্রামের (Gurugram Acid Attack) সরকারি হাসপাতালে এক তরুণীর উপর অ্যাসিড হামলার...