Saturday, March 7, 2026

মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম বিকৃত উচ্চারণ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

আইএসএল জট কাটাতে পারেনি এআইএফএফ(AIFF)। শেষ পর্যন্ত আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার আইএসএলের দিনক্ষণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh mandaviya)। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সঠিক উচ্চারণই করতে পারলেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের (Mohun Bagan-East bengal) নাম। যা নিয়ে মান্ডব্যকে কটাক্ষ করলেন মোহনবাগানের সহ সভাপতি তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মঙ্গলবার সন্ধ্যায় ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পাশে বসে আইএসএল শুরুর দিনক্ষণ ঘোষণা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। কোন দল গুলি খেলবে সেটা বলতে গিয়েই মোহনবাগান, ইস্টবেঙ্গলের নাম নিতে হয় তাঁকে। বাংলা তথা ভারতের গর্ব মোহনবাগান ইস্টবেঙ্গল। কিন্ত মনসুখ মান্ডব্য বলেন মোহনবেগান, ইস্টবেগান। একজন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শুধু ভুল উচ্চারণই করলেন না। কোটি কোটি মানুষের ভালোবাসা আবেগকেও অসম্মান করলেন।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেখে দেখে মোহনবাগান-ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে পারছেন না। শতাব্দী প্রাচীন দুই ক্লাব। জাতীয় ক্লাব মোহনবাগান, লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল। এই নামগুলো তিনি জানেন না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ভারতবর্ষের ফুটবলকে উজ্জ্বল করেছেন। এরা  বাংলার মনীষীদের অপমান করে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামও জানেন না। এদের দেখে রাখুন চিনে রাখুন। এরা বাংলা বাঙালীর নিজের হতে পারেন না। ক্রীড়ামন্ত্রী মনে হয় প্রথমবার নাম জানলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের।”

spot_img

Related articles

পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ! উড়ে গেল ক্লাবঘরের টিনের চাল 

শনিবার সকালে পাইকপাড়ায় বিস্ফোরণ (Blast in Paikpara), সকাল ছটা নাগাদ বন্ধ ক্লাবঘরে বিকট শব্দে চাঞ্চল্য এলাকায়। চোখের নিমেষে...

ধর্মতলায় ধর্নার দ্বিতীয় দিন: সাড়ে দশটায় শুরু কর্মসূচি, আজ বক্তব্য রাখবেন মমতা 

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে এসআইআর (SIR ) প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ...

বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম...

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে...