Monday, May 11, 2026

বেতনবৃদ্ধিসহ ৮দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

১৬ দিন কর্মবিরতির পর এবার স্বাস্থ্যভবন অভিযান আশাকর্মীদের! যার জেরে বুধবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্যভবন চত্বরে। অভিযান শুরু হতেই মিছিল করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আশাকর্মীরা। যার জেরে সেক্টর ফাইভের ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে চাইলে বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্যভবনের মূল গেটও। নুন্যতম ১৫ হাজার টাকা বাড়ানোসহ আট দফা দাবি আশাকর্মীদের (ASHA worker)। এই বিষয়ে সরকার হস্তক্ষেপ না করলে তাঁরা স্বাস্থ্যভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসে যাওয়ার হুঁশিয়ারি দেন।

আশাকর্মীদের অভিযোগ, খুবই সামান্য টাকা ইনসেন্টিভের বিনিময়ে তাঁদের কাঁধে গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়। অথচ কাজের চাপ ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে তাঁদের ইনসেনটিভ মিলিয়ে মাসে সর্বোচ্চ ৫,২৫০ টাকার বেশি দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি এই টাকা বাড়িয়ে নুন্যতম ১৫০০০ করা হোক। এছাড়াও মাতৃত্ব কালীন ছুটি, স্বাস্থ্যবীমা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে তাঁর ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে তাঁদের এই বিক্ষোভ। তাঁদের আরও অভিযোগ ২০১৯ সালে করোনার সময়ে তাঁদের দিয়ে যে অতিরিক্ত কাজ করানো হয়েছিল তার বকেয়া তাকাও একাধিক আশাকর্মী এখনও পাননি। আরও পড়ুন: চারিগ্রামে ব্যতিক্রমী বইমেলা: বইকে আপন করল প্রান্তিক পড়ুয়ারা

সোমবারই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই আশা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে আদৌ বৈঠক হবে কি না তা এখন আর নিশ্চিত নয়। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার টাকা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন আশাকর্মীরা। কিন্তু সরকারের তরফ থেকিএ বিশেষ কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যার জেরে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে আশা কর্মীরা। এখন স্বাস্থ্যভবনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...