Monday, May 11, 2026

ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে(Bhutia Market) অগ্নিকাণ্ড (Fire)ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগল, সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি। ৫৫টি দোকান একেবারেই ভষ্মীভূত হয়ে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

উল্লেখ্য, গত বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় আগুন লেগে যায়। আগুন এতটাই তীব্র ছিল যে বহু দূর থেকেও স্পষ্ট দেখা যায়। তারপরে বৃহস্পতিবার নিউ টাউনের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে।

এদিন বিকেল ৪টে ৪২ মিনিটে দমকলের কাছে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে (Bhutia Market) আগুন লাগার খবর যেতেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করে। ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে মূলত শীতবস্ত্র বিক্রি হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতার সঙ্গে কাজ শুরু করা হয়েছে।

স্বাভাবিকভাবেই এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে নিউটাউনের এক বহুতলে আগুন লাগে এবং সেখানে একটি সংস্থার অফিসও রয়েছে। বহুতলের উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...