Monday, May 11, 2026

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

Date:

Share post:

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে শেষ করতে চায় ভারতীয় সংবিধানকে। বিজেপির শাসনে নতুন ভারতের হিংস্র রূপ বর্ণনা করে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করে আট তৃণমূল সাংসদকে শান্তিপূর্ণ ধর্না থেকে বলপূর্বক পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, সেই ঘটনায় তিনি ধিক্কার জানান বিজেপিকে (BJP)! বলেন, এই বিজেপি দেশের লজ্জা।

শুক্রবার এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, বিজেপির শাসনে গণতন্ত্রকে শাস্তি দেওয়া হয়। আর অপরাধীদের পুরস্কৃত করা হয়। এজেন্সিগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনে কারচুপি করা হয়। প্রতিবাদ জানালে বিক্ষোভকারীদের জেলে ঢোকানো হয়। কিন্তু জামিন দেওয়া হয় ধর্ষকদের। এটাই হল বিজেপির নতুন ভারতের রূপ। অভিষেকের সাফ কথা, বিজেপির এই অপশাসনে দেশের বাকি অংশকে যদি আত্মসমর্পণ করতে বাধ্যও করা হয়, বাংলা প্রতিরোধ করবে। বিজেপি শুনে রাখো, আমরা সর্বশক্তি দিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করব এবং তোমাদের পরাজিত করব। তোমরা যতই শক্তি প্রয়োগ করো না কেন তোমরা হারবেই, আবার জিতবে বাংলা।

দিল্লিতে তৃণমূল সাংসদদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে আক্রমণ নেমে এসেছে, তার নিন্দা করে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় লেখে, এ কেমন ঔদ্ধত্য অমিত শাহ? গণতন্ত্রকে দুমড়ে মুচড়ে ফেলতে দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা চালাচ্ছে আপনার পোষা দিল্লি পুলিশ? এতে স্পষ্ট, আপনি ভয় পেয়েছেন অমিত শাহ। স্বীকার করুন আপনি ভীত-সন্ত্রস্ত। প্রথমে কেন্দ্রীয় এজেন্সি ইডির নির্লজ্জ অপব্যবহার আর এখন আমাদের আট জন সাংসদদের শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনের ওপর হামলা। আপনি এভাবে গণতন্ত্রকে স্তব্ধ করতে চান? ছিঃ! কিন্তু বাংলা মাথা নত করবে না। আপনাকে এবং আপনার পুলিশকে ধিক্কার! তৃণমূলের এই বিবৃতিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...