Wednesday, May 13, 2026

অভিষেকের সভামঞ্চে অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। সভামঞ্চে চোখের জল নিয়ে অভিযোগ জানানো মাত্রই নড়েচড়ে বসল প্রশাসন। শিক্ষককে ঘরে আটকে লোহার রড দিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার দাদাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ৬ দিন ধরে অধরা থাকা অভিযুক্ত আনারুল আলমকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে।

ঘটনাটি বৃহস্পতিবার মালদহের জলঙ্গি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ((Abhisek Banarjee) সভার। বক্তব্য শুরু করেছেন মাত্র, র‍্যাম্প ধরে হাঁটতে হাঁটতেই কথা বলছেন তিনি। সেই সময় মঞ্চের কাছে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এক মহিলা। তাঁর আকুতি-আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান। সাদা কাগজে খামে বন্দি অভিযোগ তুলে দেন অভিষেকের হাতে। অভিযোগকারিণী তৌহিদা রহমান। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথর এলাকায়। তাঁর স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি।

অভিযোগ, সম্প্রতি নতুন করে টিআইসি হওয়ার আক্রোশে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম ও তার দলবল শিক্ষক হেফজুর রহমানকে ঘরবন্দি করে বেধড়ক মারধর করে। লোহার রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে দাবি পরিবারের। শেষমেশ সভামঞ্চেই অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যুব তৃণমূল সভাপতি মনিরুল ইসলামের দাবি, দলের ভাবমূর্তি রক্ষার্থেই তিনি আত্মসমর্পণের নির্দেশ দেন এবং শিক্ষক দুর্নীতিগ্রস্ত-কারা দোষী তা এলাকাবাসী জানেন।

Related articles

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...