Wednesday, May 13, 2026

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

Date:

Share post:

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে চলার সময় বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহত কমপক্ষে ৪০ জন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানো বা যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। আরও পড়ুন: বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...