Wednesday, May 13, 2026

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

Date:

Share post:

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে চার নভশ্চরকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা আগেই জানিয়েছিল নাসা। শনিবার ঘোষণা করা হল দিনক্ষণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার পৃথিবীতে ফিরবেন নভশ্চররা।

এদিন এক্স-এ নাসা পোস্ট করেছে, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টার পরে (মার্কিন ইস্টার্ন টাইম অনুযায়ী) আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আনডকিং করবেন মহাকাশচারীরা। ১৫ জানুয়ারি ভোরে ক্যালিফোর্নিয়া উপকূলে স্প্ল্যাশডাউনের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে সব নির্ভর করছে আবহাওয়ার উপরে।

২০২৪ সালের অগাস্ট মাসে স্পেসএক্সের মহাকাশযানে আইএসএসে গিয়েছিলেন আমেরিকার দু’জন, জাপানের একজন ও রাশিয়ার একজন মহাকাশচারী। আগামী মার্চে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। মাঝপথে নাসা জানিয়েছে, ওই চারজনের মধ্যে একজন কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছেন। তাই সময়ের আগেই চার নভশ্চরকে পৃথিবীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত। কিন্তু কী এমন হল যাতে সকলকে নির্ধারিত সময়ের আগে, জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। চার মহাকাশচারীর মধ্যে কে অসুস্থ কিংবা তাঁর ঠিক কী হয়েছে সে ব্যাপারে মুখ খোলেনি নাসা।

নাসা সূত্রের খবর, গত বুঝবার ঠিক ছিল ফিঞ্চ ও কার্ডম্যান স্পেসস্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করবেন। পরিস্থিতি বদলে যাওয়ায় আগেই তা বাতিল করা হয়েছিল। এ বার জানা গেল, পুরো মিশনই কার্যত ‘বাতিল। নাসা জানিয়েছে, স্পেশ স্টেশনে অভিকর্ষ নেই। তাই যন্ত্র থাকলেও সব শারীরিক পরীক্ষা সম্ভব নয়। সেই কারণেই ফেরানো হচ্ছে মহাকাশচারীদের।

আরও পড়ুন – গোয়া-কেরালার মিলিত সংখ্যার দ্বিগুণ বিদেশী পর্যটক আসছেন বাংলায়!

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...