কলকাতা ২৭°সে
ব্রেকিং
সৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদের
শিরোনামরাজ্য

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে গেল বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের (Samik Bhattacharya) কথায়। মে মাস পর্যন্ত ইডি-র রেড (ED raid) না হলেও বিজেপি জিতবে বাংলায়, জলপাইগুলির ডাবগ্রাম-ফুলবাড়ির জনসভা থেকে দাবি করলেন শমিক। বিজেপি জিতবে দাবি করলেও যে তল্লাশি অভিযান নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সেই চ্যালেঞ্জ করার পরেও কেন্দ্রের সরকার বা নিজের দিল্লির নেতাদের কাছে তল্লাশি বন্ধের কোনও আবেদনই কিন্তু তিনি জানাননি। ফলে বাংলায় ভোটের ময়দানে সমর্থন খুঁজতে বেরোনো রাজ্য সভাপতির (state president) কথাতেই স্পষ্ট মে মাস পর্যন্ত বাংলায় ইডি-র (ED) তল্লাশি জারি থাকবে।

Sponsored

Sranchi In Article

শমিক ভট্টাচার্য ডাবগ্রামের মঞ্চ থেকে বার্তা দেন তল্লাশির পাশাপাশি এসআইআর প্রক্রিয়াও বন্ধ রাখা যাবে মে মাস পর্যন্ত। এমনকি পুরোনো ভোটার তালিকা (voter list) নিয়ে ভোট করারও চ্যালেঞ্জ করেন শমিক ভট্টাচার্য। সেখানেও একইভাবে স্পষ্ট হয়ে গিয়েছে নির্বাচন আসা পর্যন্ত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একইভাবে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে ভোট চালানোর প্রক্রিয়াই চালিয়ে যাবেন কেন্দ্রের বিজেপি নেতারা। আর বাংলায় দাঁড়িয়ে ভোটের মুখে চ্যালেঞ্জ জানালেও আদৌ যে এই সব প্রক্রিয়ায় বাংলার মানুষের স্বার্থে কেন্দ্রের বিজেপিকে কোনও অনুরোধই বঙ্গ বিজেপি করবে না, তাও স্পষ্ট শমিকের কথায়।

আর বিজেপি যে বাংলার মানুষের স্বার্থে কোনওদিন কথা বলে না তার প্রমাণ উত্তরবঙ্গের মানুষ খুব ভালো টের পেয়েছেন কোচবিহার বিমান বন্দর নিয়ে। ১২ বছর ধরে বিজেপির জমানায় আজও পূর্ণমাত্রায় সক্রিয় হতে পারল না কোচবিহার বিমানবন্দর। চালু হয়েও ২০২৬-এর শুরু থেকে সেই বিমান বন্দর বন্ধ হয়ে যাওয়ার মুখে। শনিবার সেই বিমান বন্দর পরিদর্শনে গিয়ে শমিক আবার দাবি করেন, পরিষেবা চালু করার ব্যাপারে তৎপর তাঁরা। সেখানে কোনও রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

আরও পড়ুন : সব ফাইল নেওয়ার অধিকার কে দিল: বিজেপির ‘ভগবান’ ইডি-কে প্রশ্ন সিবলের

অথচ কেন্দ্রের সরকারের সঙ্গে চুক্তিগত সমস্যায় বছরের শুরু থেকে কোচবিহার বিমানবন্দরে (Coochbihar airport) পরিষেবা বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া ওয়ান বিমান সংস্থা। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু পরিচালনা সমস্যা দেখিয়ে ৩১ জানুয়ারি থেকে তারা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির কোনও প্রতিশ্রুতির কতটা দাম হাড়ে হাড়ে টের পাচ্ছে কোচবিহার তথা উত্তরবঙ্গের মানুষ।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

শিক্ষকরা জনগণনা করলে ক্লাস চলবে কী করে, প্রশ্ন হাইকোর্টের

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

মোবাইলে চোখ নয়, নজর রাখুন অনুষ্ঠানে: রেড রোডে কর্তব্যরত পুলিশ আধিকারিক-কর্মীদের নির্দেশ লালবাজারের

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

আরজি কর কাণ্ডে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

শিক্ষামন্ত্রকের অধীনে ব্যাপক আর্থিক অনিয়মের রিপোর্ট প্রকাশ ক্যাগের

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অন্নপূর্ণা যোজনা ‘ইলেকশন চিটিং’, কটাক্ষ কুণালের

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

লালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টে

১৩/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →