গোয়া-কেরালার মিলিত সংখ্যার দ্বিগুণ বিদেশী পর্যটক আসছেন বাংলায়!

বিদেশী পর্যটকরা এখন আগ্রা, উদয়পুর, ঋষিকেশ, হাম্পি এমনকি গোয়ার থেকে বেশি আসছেন পশ্চিমবঙ্গে (West Bengal)। এই তথ্য রাজ্য সরকার দিচ্ছে না। দিচ্ছে না কেন্দ্রের কোনও সংস্থা। এই তথ্য এক ব্লগারের। যিনি নিয়মিত তথ্য পরিসংখ্যা নিয়ে কাজ করেন। সার্থক আহুজা নামে ওই চাটার্ড অ্যাকাউন্টেন্ট সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছেন সরাসরি বিমান পরিষেবা না থাকা সত্ত্বেও মহারাষ্ট্রের (Maharashtra) পরে পর্যটকদের (Tourist) দ্বিতীয় সর্বাধিক পর্যটনস্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।
Sponsored

২০১১-তে প্রথমবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই রাজ্যের পর্যটনে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন পর্যটনস্থল তৈরি করার পাশাপাশি জোর দিয়েছিলেন হোম-স্টেসহ বিভিন্ন পরিষেবার দিকেও। যার সুফল আজ পাচ্ছে বাংলা।
Sponsored

২০২৪ সালে এই রাজ্যে ৩০ লক্ষেরও বেশি বিদেশী পর্যটক (Foreign Tourist) এসেছিলেন। যার মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মার্কিন নাগরিক। তারপর রাশিয়া, ইউকে এবং ইতালির বাসিন্দারা। সার্থকের তথ্য অনুযায়ী, গোয়া (Goa) এবং কেরালার (Kerala) মিলিত সংখ্যার তুলনায় এখানে বিদেশী পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ!
Sponsored

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কর্তৃক প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫ অনুসারে, ২০২৪ সালে বাংলা ৩.১ মিলিয়ন বিদেশী পর্যটক (Foreign Tourist) এসেছেন যা আগের বছরের তুলনায় প্রায় ১৫% বেশি।
Sponsored

কিন্তু হঠাৎ করে কেন পশ্চিমবঙ্গের প্রতি আগ্রহী বিদেশীরা?
সার্থকের মতে এর মধ্যে অন্যতম বড় কারণ হল, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা দিয়েছে।
Sponsored

আধ্যাত্মিক পর্যটন, সমুদ্র, পাহাড় এবং প্রাচীন ব্রিটিশ সংস্কৃতির স্মৃতিসৌধের সঙ্গে মিলিত ক্ষেত্রে বাংলা। কলকাতার পরে সবচেয়ে বেশি যে শহরগুলিতে বিদেশি পর্যটকরা আসছেন সেগুলি হল দার্জিলিং, সুন্দরবন এবং শিলিগুড়ি।
Sponsored

চা বাগান পর্যটন রাজ্যের জন্য আরেকটি বড় আকর্ষণ হয়ে উঠেছে। এই কারণে বিভিন্ন পাঁচতারা হোটেল গুলি এখানে বিনিয়োগ করছে। তাজ থেকে শুরু করে মেফেয়ার- সবাই এখানে হোটেল নির্মাণ করছেন। IHCL আগামী বছরগুলিতে ১৫টি নতুন হোটেল খোলার জন্য অম্বুজার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে-যার মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এবং কয়েকটি হিমাচল প্রদেশে।
সার্থকের দাবি, আগামী ২-৩ বছরের মধ্যে ভ্রমণ ও পর্যটন সম্পর্কিত আতিথেয়তা এবং রিয়েল এস্টেটে একটি বড় অগ্রগতি দেখতে পাওয়া যাবে।
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
