Wednesday, May 13, 2026

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

Date:

Share post:

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর মিলেছে। একাধিক বাড়ি ভাঙা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত বেশ কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে। উনকোটি ও ফটিকরায় পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যায়। এক গাড়ি চালকের কাছে চাঁদা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা যা অল্প সময়ের মধ্যেই গড়ায় হাতাহাতিতে। স্থানীয়রা অবশ্য বলছেন পরিকল্পিতভাবেই সংখ্যালঘুদের টার্গেট করে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। একাধিক দোকান,বাড়ি, গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে টিএসআর (TSR) , সিআরপিএফ (CRPF) ও অসম রাইফেলসের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যায়। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে যান উনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার (Tamal Majumdar) ও উনকোটি জেলার ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার অবিনাশ রাই (Avinash Rai)। প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় ১৬৩ ধারা ও কারফিউ জারি করা হয়েছে। পরিচিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত ওই এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় কেউ সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করলে তা কঠোর হাতের দমন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

 

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...