Thursday, May 14, 2026

ভোটের আগে ইডি-র হানা: CPIM-এর উল্টো পথে শরিকদল CPIML

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে যে শরিক দলের হাত ধরে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল বাংলার সিপিআইএম, সেই শরিক দলই বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএমের (CPIM) উল্টো সুরে। ভোটের আগে বিরোধী দলগুলির উপর রাজনৈতিক চাপ বাড়াতে ইডি (ED), সিবিআই প্রভৃতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োগ করে। যা নিয়ে বরাবর সরব বিরোধী দলগুলি। কিন্তু আইপ্যাক দফতরে (IPAC office) ইডি হামলার পরে যখন বাংলার শাসকদল তার প্রতিবাদ করেছে, তখন তৃণমূল নেত্রী (TMC Supremo) কেন দলের ফাইল ইডি আধিকারিকদের (ED officers) হাত থেকে ফাইল ছিনিয়ে নিলেন, তার সমালোচনায় রাজনীতিতে ব্যস্ত সিপিআইএম নেতারা। তখনই সিপিআইএম লিবারেশনের (CPIML) পক্ষ থেকে বিবৃতি জারি করে দাবি করা হয়, এভাবে ফ্যাসিবাদী আচরণ করে বাংলার ক্ষমতা দখল করার চেষ্টা করছে বিজেপি।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Selim) প্রশ্ন তুলেছিলেন ইডি আধিকারিকরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটকাননি। যে দলের হয়ে বিধানসভা নির্বাচনের আগে কাজ করছিল আইপ্যাক, সেই সংস্থার কর্ণধার ও দফতরে হানা দেয় ইডি। সেখান থেকে দলের কাগজপত্র তুলে নিয়ে যাচ্ছিল তারা। এই পরিস্থিতিতে দলের কাগজ রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলগুলি নিয়েছিলেন, তার প্রতিবাদ করেছে বঙ্গ সিপিআইএম।

তবে সেই পথে একেবারেই যায়নি সিপিআইএম লিবারেশন। তাঁদের বিবৃতিতে দাবি করা হয়, ছয় বছর আগে নথিভুক্ত মামলার তদন্তের অজুহাতে ঠিক নির্বাচনের আগে আইপ্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অতর্কিত হানা যে সম্পূর্ণ ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বাচন কেন্দ্রিক তা দিনের আলোর মত স্পষ্ট। ইডি শুধুমাত্র অবিজেপি শাসিত রাজ্যেই এ ধরণের অভিযান চালায়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও সংবিধান ভিত্তিক আইনের শাসনে ইডি’র নামে কেন্দ্রের মোদী সরকারের এই হানাদারি ভূমিকাকে কখনই মেনে নেওয়া যায় না। সামনেই নির্বাচন এবং সেই নির্বাচনে বাংলার মানুষ তাঁদের মতামত দেবেন। নির্বাচনের প্রাক্কালে ইডির (ED) মাধ্যমে এই উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক আক্রমণের আমরা তীব্র বিরোধিতা করছি।

ঠিক যেভাবে বাংলার শাসকদল তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে নির্বাচনের ঠিক আগে ইডি-র প্রয়োগ করছে কেন্দ্রের বিজেপি সরকার, তাতে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি, এনসিপি থেকে দেশের একাধিক বিরোধী দল। সেখানে বাংলায় ৩৪ বছর রাজত্ব চালানো সিপিআইএম বিজেপির সেই কার্যকলাপের বিরোধিতা করে রাজ্যের শাসকদলের পাশে দাঁড়ানোর বদলে বিজেপিকেই কার্যত সমর্থন করছে।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

তবে নির্বাচনের আগে সিপিআইএমএল-এর (CPIML) তরফে যেভাবে বিবৃতি জারি করে রাজ্য সিপিআইএম-এর বিরোধিতা করা হল, তাতে বিধানসভা নির্বাচনে এই দুই শরিকদল কীভাবে একসঙ্গে লড়াই করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, এরপরেও কী রাজ্যে শূন্য থেকে ওঠার জন্য নীতিগত বিরোধিতা করা সিপিআইএমএল-এর সঙ্গেই জোট বাধার জন্য হাত পাতবে।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...