Saturday, March 14, 2026

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

Date:

Share post:

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তিনি প্রশ্ন তোলেন, “যদি আইপ্যাকের কাজের জন্য রেইড করার প্রয়োজন হয় তাহলে কেন শুধু কলকাতার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি করা হল?“

কলকাতায় আইপ্যাকের অফিস (IPAC Office) এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়িতে ইডি হানা (ED Raid) নিয়ে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। তাঁর কথায়, কয়লা কাণ্ডের তদন্তে আপত্তির কিছু নেই। কিন্তু কয়লা পাচার তদন্তে শেষ তিন বছরে একটা সমন‌ও ইস্যু করা হয়নি। তাহলে কেন ফের একটা ভোটের ঠিক আগেই এই অভিযান করা হল? আর আইপ্যাকের শুধু কলকাতার অফিসেই কেন অভিযান চালালো ইডি?

অভিষেক সাফ জানান, “আইপ্যাকের তিনজন ডিরেক্টর। যদি আইপ্যাকের কাজের জন্য রেইড করার প্রয়োজন হয় তাহলে কেন শুধু কলকাতার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি করা হল? কেন দিল্লি বা চেন্নাই-এর ডিরেক্টরের বাড়িতে রেইড করা হল না। আসলে ইডি রেইড করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছিল।“  গত নির্বাচনে তাঁর ফোনে ‘পেগাসাস’ (Pegasus) হানার কথা স্মরণ করেন অভিষেক।

বিরোধীদের অভিযোগকে কী ভাবে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে সে বিষয়ে নির্দেশ দেন অভিষেক। তাঁর কথায়, কয়লা কাণ্ডের তদন্তে যদি আইপ্যাক যুক্ত হয় তাহলে কলকাতা ছাড়াও দেশের বাকি দুই রাজ্যে আইপ্যাকের অফিসে তল্লাশি হওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে শুধু কলকাতায় হয়েছে কেন! সাধারণ মানুষের কাছে সেই যুক্ত তুলে ধরার আর্জি জানিয়েছেন তৃণমূলের সেনাপতি।

আইপ্যাকের অফিসে তল্লাশির সময়ে ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিস থেকে বেশ কিছু ফাইল বের করে আনতে দেখা যায় তাঁকে। দলের স্ট্র্যাটেজি সংক্রান্ত কাগজ, প্রার্থী তালিকা সম্পর্কিত নথি সরিয়ে ফেলতেই এই ইডির তল্লাশি অভিযান বলে অভিযোগ করেছিলেন মমতা। সেই সুরেই এদিন অভিষেক বলেন, “আসলে ইডি তল্লাশি করতে আসেনি। ওরা চুরি করতে এসেছিল। তল্লাশি (ED Raid) চালানোর ইচ্ছা থাকলে তিনটি ডিরেক্টরের বাড়িতে বা দেশের তিন জায়গায় আইপ্যাকের অফিসেই তল্লাশি করা হতো।“ বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলের দলীয় তথ্য নিতেই ইডিকে ব্যবহার করেছে বিজেপি- তীব্র আক্রমণ অভিষেকের।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...