Saturday, May 16, 2026

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

Date:

Share post:

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম মেট্রো চলতে শুরু হতেই মাঝপথে দাঁড়িয়ে যায় এবং তার পিছনে পরপর এক একটি স্টেশনে এক একটি মেট্রো দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের নেমে যেতে বলা হয় এবং জানানো হয়, অনিবার্য কারণবশত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে।

 

সকাল ৮ টা নাগাদ কলকাতা মেট্রোর অফিসিয়াল অ্যাপ ‘আমার কলকাতা মেট্রো’-তে বিজ্ঞপ্তি তে প্রথমে জানানো হয় অনিবার্য পরিস্থিতির কারণে, শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে ব্লু লাইনে মেট্রো পরিষেবা বর্তমানে উপলব্ধ। পরে জানানো হয় দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে ব্লু লাইনে মেট্রো পরিষেবা চালু রয়েছে। ঠিক কী কারণে বিঘ্নিত কলকাতা মেট্রো পরিষেবা সে কারণ এখনো স্পষ্ট নয়। তবে এর ফলে অফিস ও স্কুল সময়ে চরম অসুবিধার মুখে নিত্যযাত্রীরা।

 

 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...