Thursday, June 25, 2026

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

Date:

Share post:

ঘরের মাঠে দেশি – বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি সন্ধ্যায় নতুন করে রেকর্ড ভাঙা গড়ার খেলা চলছে। কিন্তু এসবের মাঝেই দর্শকদের জন্য মন খারাপের খবর দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি হরমনপ্রীত – জেমাইমাদের উৎসাহ দিতে স্টেডিয়ামে যেতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। দর্শকশূন্য ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (DC)- মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়কদের খেলতে হবে। নিরাপত্তার কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিসিআইয়ের তরফে জানা গেছে।

৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল, ৫ ফেব্রুয়ারি ফাইনাল। প্রায় সব ম্যাচেই মাঠ ভরাচ্ছেন দর্শকরা। এখনও পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তাতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), দ্বিতীয় স্থানে গুজরাট জায়ান্টস (GG)। আগামী ১৪ তারিখ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস এবং ১৫ তারিখ মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচ রয়েছে। আগামী ১৫ জানুয়ারি আবার বৃহন্মুম্বই পুরসভার (BMC Election) নির্বাচন। ফলে আগের দিন এবং নির্বাচনের দিন মুম্বইয়ে মেয়েদের খেলা হলেও নিরাপত্তার কারণে স্টেডিয়ামে গিয়ে সাধারণ মানুষ খেলা দেখতে পারবেন না। পুলিশের তরফ থেকে চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে টিভি এবং ফোনে ম্যাচ সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...