এশিয়ান গেমস শুরুর আগে জাপানের বিরুদ্ধে একমাত্র টি২০ ম্যাচে জয় পেল ভারত। বৃষ্টি বিঘ্নিত টি২০ ম্যাচে জাপানকে ২ রানে হারাল শ্রেয়স আইয়ার ব্রিগেড। বৃষ্টির জন্য ২০ ওভারের ম্যাচ হল মাত্র ৫ ওভার।
ভারত জাপান দ্বি পাক্ষিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষ্যে এই টি২০ ম্যাচ আয়োজিত হয়েছিল। কিন্তু ম্যাচ হওয়া নিয়েই আশঙ্কা ছিল কারণ জাপানের আবহাওয়া। ম্যাচ ঘিরে জাপানের ক্রীড়া প্রেমীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে অনেকটা সময় দেরু হল। ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বৃষ্টিতে ভিজে যায় গোটা মাঠ।প্রথমে ৯.৪৫ তার পর ১০.৪৫ এরপর ১১.৪৫ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। শেষ পর্যন্ত ঠিক হয় ম্যাচ হবে ৫ ওভাররে। টানা তিন ঘণ্টা ধরে অপেক্ষা করে অবশেষে ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ম্যাচ।
জাপানের মতো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে জিততে হল কষ্টার্জিতভাবেই। অতিরিক্ত আত্মতুষ্টির ফলের প্রভাব পরল খেলার মাঠে। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। অভিষেক শর্মা ০ রানে ফিরলেন। এক ক্যালেন্ডার ইয়ারে সব থেকে বেশি ০ রানে আউট হওয়ার নজির গড়লেন।
৯ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হন আর এক ওপেনার সঞ্জু স্যামসন। তৃতীয় ওভারে ফের ধাক্কা খায় ভারত। ঈশান কিষান বড় শট খেলতে গিয়ে ৬ বলে ৩ রান করে আউট হন । ৩ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১৪-৩। তিলক বর্মা ১ রানে আউট হলেন। অধিনায়ক শ্রেয়স ১২ বলে ১৬ রান না করলে চাপ হত। কোনও রকমে ৩২ রান করে ভারত। আউট ফিল্ড ভিজে ছিল,বল ব্যাটেই আসছিল না।
জবাবে ব্যাট করতে নেমে রান প্রায় তুলেই ফেলেছিল জাপান। কিন্ত অভিজ্ঞতার জেরে ম্যাচ বার করে নিলেন শ্রেয়সরা। প্রথম ওভারে মাত্র ২ রান তোলে জাপান, তিন স্পিনারকে দিয়ে বল করায় ভারত। শেষ চার বলে ৫ রান দরকার ছিল। ঠিক সেই সময় নিজের অভিজ্ঞতা কাজে লাগান অক্ষর। তাঁর দু’ওভারে আসে মাত্র ৭ রান। শেষ বলে ৪ রান দরকার ছিল। মাত্র ১ রান হয়। সুন্দর ২ উইকেট নেন। ২ রানে কোনও ক্রমে জিতে মানরক্ষা করলেন শ্রেয়সরা।
















