এশিয়ান গেমসে (Asian Games) মহিলাদের টেবিল টেনিস গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। এই ম্যাচে নজর কাড়লেন দুই বঙ্গ কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস।পাকিস্তানের হয়ে নামেন আলিনা খান, কলসুম খান ও ফাতিমা খান। তিনটি রাউন্ডেই স্ট্রেট গেমে জেতে ভারত।

এবারের এশিয়ান গেমসে ফির আগেও দুটি ম্যাচ খেলেছে ভারত কিন্তু সেই দুটি ম্যাচে সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস সুযোগ পাননি। অবশেষে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে সুযোগ পেলেন তারা। সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগালেন দুই বঙ্গ কন্যা। প্রথম ম্যাচেই জিতলেন বাংলার পৌলমী ঘটকের অ্যাকাডেমির দুই ছাত্রী।

 

 এই ম্যাচে দেখা গেল আরো একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করম অর্জন করলেন ভারতের দুই টিটি খেলোয়াড়। হাসিমুখে হাত মেলান দুই দেশের খেলোয়াড়েরা। শুভেচ্ছা বিনিময়ও করেন।

ক্রিকেট ফুটবল হকি সাম্প্রতিক সময় পাকিস্তানের সঙ্গে খেলা হলেই করমর্দন এড়িয়ে যায় ভারতীয় খেলোয়াড়রা, তবে টেবিল টেনিসে দেখা গেল বিরল দৃশ্য ।

 

২০২৬ এশিয়ান গেমসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৯-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৭-১ গোলে জয় ভারতীয় মহিলা হকি দলের।উজবেকিস্তানের বিরুদ্ধে একাই ৮টি গোল করেছিলেন দীপিকা। এই ম্যাচে তিনি করেছেন ৩টি গোল। ৩টি করে গোল করেছেন রুতুজা পিসাল ও নবনীত কৌর। লালরেমসিয়ামি, সুনেলিতা টোপ্পো ও সাক্ষী রানা ২টি করে গোল করেন। ইশিকা ও সালিমা টেটে ১টি করে গোল করেন।

 

উশুতে পুরুষদের ৫৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের আরিয়ান। এবং মহিলাদের ৬০ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন রোশিবিনা দেবী