এশিয়ান গেমসে(Asian Games) পদক জেতার জন্য  ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করতে নয়া উদ্যোগ ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার(Fencing Association Of India)। সাধারণত পদক জেতার  পর কেন্দ্র বা রাজ্য সরকার বা  সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিজয়ীর জন্য আর্থিক পুরস্কার  দেওয়া হয়। কিন্তু ফেন্সিং ফেডারেশন আগাম আর্থিক পুরস্কারের অঙ্ক ঘোষণা করে দিল।

ফেন্সিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি  এশিয়ান  গেমসে যে ফেন্সার পদক জিতবেন তাঁকে ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। সংস্থার  সাধারণ সচিব রাজীব মেহতা ঘোষণা করেছেন, চলতি এশিয়াডে ফেন্সিং থেকে সোনা জিতলেন সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। রুপো জিতলে দেওয়া হবে ৭.৫ লাখ টাকা এবং ব্রোঞ্জজয়ীদের দেওয়া হবে ৫ লাখ টাকা।

ফেন্সিং ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে রাজীব মেহতা বলেন, ‘এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের ক্রীড়াবিররা অনেক পরিশ্রম করেছেন। এই নগদ পুরস্কার তাঁদের নিষ্ঠা ও ত্যাগের প্রতি একটি স্বীকৃতি মাত্র। আমরা আশা করি এটি আমাদের ক্রীড়াবিদদের আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার জন্য অনুপ্রাণিত করবে।’

এখনও পর্যন্ত এশিয়াডের ইতিহাসে ফেন্সিংয়ে কোনও পদক জেতেনি ভারত। প্রতিবার ভারতীয় ফেন্সাররা অংশ নিলেও তাদের খালি হাতে ফিরতে হয়েছে। যদিও ব্যক্তিগত পর্যায়ে ভারতীয় ফেন্সাররা ভালো পারফরম্যান্স করেছেন। নাগোয়াতে বুধবার থেকে এই ইভেন্টে নামবে ভারত।  পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে প্রতিনিধিত্ব করছেন সচিন এবং হেমাশ সিং সানাসাম। অন্যদিকে মহিলাদের এপি ব্যক্তিগত ইভেন্টে  নামছেন মিত্বা চৌধুরী ও অভিজ্ঞ তনিষ্কা খাত্রী।