এশিয়ান গেমসের মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হলেও, পুরস্কার বিরতণী মঞ্চে একসঙ্গে তাদের সঙ্গে জুড়ল ব্রোঞ্জ জয়ী পাকিস্তানও। ভারত-পাকিস্তান একসঙ্গে হওয়ায় ফিরল অস্বস্তিও। দুই দল একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখল। এমনকি ছবি তোলার সময়ই সতর্কতামূলক দূরত্ব।
শ্রীলঙ্কাকে ১৪৭ রানে ফাইনালে হারিয়ে এশিয়ান গেমসে ফের সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৩ সালের পর ২০২৬ সোনার পদক ধরে রাখল ভারতীয় মহিলা ব্রিগেড। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ জেতে পাকিস্তান। পোডিয়ামে সবচেয়ে আগে ওঠেন ব্রোঞ্জ জয়ী পাকিস্তানের ক্রিকেটারেরা। ফাইনালে রানার্স হওয়া শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেওয়া হয় রুপো। সব শেষে ভারতীয় ক্রিকেটারেরা পোডিয়ামে ওঠেন। পুরস্কার দেওয়ার জন্য নিশিন শহরের মেয়র, পুলিশ সুপার-সহ কয়েক জন । তাঁরাই পদক পরিয়ে দেন বিজয়ী এবং বিজিত দলের ক্রিকেটারদের। মহসিন নকভি অবশ্য মাঠেই ছিলেন না।
তিন দলকে পদক দেওয়ার পর গ্রুপ ছবি তোলার সময়ও দৃশ্য়তই অস্বস্তি পড়েন পাকিস্তানের ক্রিকেটাররা। পদক নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটাররা কেউ কেউ চলে যেতে থাকেন। তাদের থামান ক্যামেরাম্যানরা। এরপর তিন দল গ্রুপ ছবি তোলেন। এক সঙ্গে ছবি তোলার ক্ষেত্রেও বিপত্তি দেখা যায়। একসঙ্গে ছবি তুলতে অস্বস্তি পরেন ভারতীয় ক্রিকেটাররা। ভারত অধিনায়ক সবচেয়ে বাঁ দিকে ছিলেন হরমনপ্রীত। তাঁর পাশে এসে দাঁড়ান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ঠিক তখনই দেখা যায়, হরমনপ্রীত নিজের ডান দিকে থাকা সতীর্থের দিকে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন।রাধা যাদব নিজের পাশে দু জন শ্রীলঙ্কার ক্রিকেটারকে বসান, তারপর ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।















