শ্রীলঙ্কাকে ১৪৭ রানে ফাইনালে হারিয়ে এশিয়ান গেমসে ফের সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৩ সালের পর ২০২৬ সোনার পদক ধরে রাখল ভারতীয় মহিলা ব্রিগেড। নারী শক্তির হাত ধরেই চলতি এশিয়াডে প্রথম সোনা জিতল ভারত।
নিশিনের করোগি স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেন হরমনপ্রীত কৌরেরা। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের সব থেকে বড় স্কোর করে নজির সৃষ্টি করে ভারত, সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে শ্রীলঙ্কার সামনে ২১৭ রানের লক্ষ্যমাত্রা রাখেন স্মৃতি -রিচারা। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। এশিয়ান গেমসের ফাইনালে এত বড় রানে প্রথম জয় পেল কোনও দল। ফলে সোনার পদক ধরে রাখার সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করলেন হরমনপ্রীত ব্রিগেড।
এশিয়ান গেমসের শুরু থেকেই দাপট বজায় রাখে হরমনপ্রীত-স্মৃতিরা। কোয়ার্টার ফাইনালে জাপানকে এবং সেমিফাইনালে বাংলাদেশকে হেলায় হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করে ভারতীয় মহিলা দল। ফাইনাল ম্যাচ হল একেবারে একপেশে। ফাইনালে অর্ধশতরান করেন স্মৃতি। তাঁর ব্যাট থেকে এল ৪৫ বলে ৭৯ রান। শেষ দিকে রিচা ঘোষের দাপুটে ব্যাটিং করেলন। ২৯ বলে ৪৮ রান করেন শেফালি ২২ বলে ৪৯ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতের রান ২০০ পার করে দেন বঙ্গকন্যা। ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের দাপটে ধরাশায়ী শ্রীলঙ্কা। শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দীপ্তি চার ওভারে ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। শ্রী চরণি চার ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। শেফালি ও শ্রেয়াঙ্কা পাটিলও ২ করে উইকেট পেয়েছেন। ৬৭ রানেই শেষ হল শ্রীলঙ্কার ইনিংস।
চলতি এশিয়ান গেমসে এই প্রথম সোনা জিতল ভারত। সোনালি সাফল্য এল মহিলাদের হাত ধরে। কয়েকদিন আগে এশিয়া কাপ জেতার পর এক সপ্তাহের ব্যবধানে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় প্রমীলা ব্রিগেড।
















