Sunday, May 17, 2026

ইরানে হামলা করতে চলেছে আমেরিকা! মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বাড়ছে জল্পনা 

Date:

Share post:

অশান্ত ইরানের (Iran) নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ এসেছে আমেরিকা থেকে। কিন্তু কেন? তাহলে কি শুল্ক নিয়ে বড় ঘোষণার পর এবার তেহরানকে টার্গেট করছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সেনা? মার্কিন সতর্কবার্তা আসতেই বাড়ছে জল্পনা।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ইরানে টানা গণবিক্ষোভের আকার নিয়েছে। ডিসেম্বরের ২৮ তারিখ থেকে অশান্ত পশ্চিমের দেশ। এই পরিস্থিতিতে সোমবার মার্কিন দূতাবাসের (US Embassy) তরফে জারি করা সতর্কবার্তায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে— পরিস্থিতি যে কোনও সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, তাই আর দেরি না করে এখনই ইরান ত্যাগ করা উচিত। শুধু তাই নয় স্থলপথে ইরান ছাড়ার জন্য সেফ রুটও বলে দেওয়া হয়েছে। ইরানের বহু এলাকায় এখনও ইন্টারনেট পরিষেবা সীমিত বা সম্পূর্ণ বন্ধ। বহু জায়গায় উড়ান পরিষেবার স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই নিরাপত্তার দোহাই দিয়ে ট্রাম্পের আগ্রাসী নীতি- ইরানে কার্যকর হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন প্রয়োজনে কড়া দমন নীতি প্রয়োগ করা হতে পারে। তাহলে কি এবার ভেনেজুয়েলার, সিরিয়ার পর ইরানে আক্রমণের প্রস্তুতি সেরে ফেলেছে মার্কিন সেনা। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির জেরে বাড়ছে উদ্বেগ। আমি নেই প্রশাসনের তরফে এখনও পর্যন্ত পাল্টা কোনও উত্তর মেলেনি।

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...